নারায়ণগঞ্জ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা
সিদ্ধিরগঞ্জে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা
বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার
রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটায় আটক ৫
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ১৯
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান
Next
Prev
প্রচ্ছদ
ডেভিল লিটনের বিএনপি নেতা হওয়ার চেষ্টা!

ডেভিল লিটনের বিএনপি নেতা হওয়ার চেষ্টা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গনঅভ্যুথ্থানে বিগত ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনা গত ৫ আগষ্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাকে অনুসরন করে দলীয় অনেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়েছেন আবার অনেকে আত্মগোপনেও রয়েছে। আর এখনও প্রকাশ্যে অনেক ডেভিল ঘুরে বেড়াচ্ছে বিএনপি নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এমনটাই অভিযোগ সাধারন মানুষের। কেউ কেউ মোটা অংকের টাকা বিনিময়ে বিএনপির পদ-পদবী পেয়েছেন আবার কেউ কেউ সামান্য টাকার বিনিময়ে সাময়িক নিরাপত্তায় রয়েছে।
তেমনী একজন হলেন এনায়েতনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের সাবেক গডফাদারখ্যাত সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী হাবিবুর রহমান লিটন।
তথ্যানুসন্ধানে জানা যায়, এফবিসিআইসি’র সাবেক সহ- সভাপতি এবং ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে কিছুদিনের সাংসদ এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলীর ভাতিজা আওয়ামী ডেভিল হাবিবুর রহমান লিটন তৎকালীন সাংসদ শামীম ওসমান ও তার চাচার সহযোগিতায় এনায়েতনগর ইউপির উপপনির্বাচনে কৌশলে নামমাত্র নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ওসমানীয় সা¤্রাজ্যের অন্যতম অধিপতি হয়ে নানা প্রকার কাজ করেন। যেখানে শামীম ওসমান সেখানে চেয়ারম্যান লিটন এমনটাই বুলি হয়ে উঠেছিলো পুরো এনায়েতনগর জুড়ে।
জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ের কয়েকটি মামলারও আসামী হয়েছেন এ ডেভিল লিটন। আওয়ামী রনাঙ্গনের ডেভিল লিটন বর্তমানে বিএনপি নেতা পরিচয়ের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ১২ এপ্রিল ফতুল্লা ডিআইটি মাঠে তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র অবকাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে বিশাল জনসভার আয়োজন করেছিলো ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠন। সেইদিনের সেই জনসভাতেও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.আবু তাহের আজাদের ব্যানারে একটি মিছিল নিয়ে ডিআইটি মাঠে যান এ ডেভিল হাবিবুর রহমান লিটন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছেন সেই দিনের সেই সমাবেশের জন্য তৈরী করা মঞ্চে উঠতে দেয়া হয়নি আওয়ামী ডেভিল লিটনকে। এমনটাই দাবী করেন সভাস্থলে আসা অনেক বিএনপি নেতৃবৃন্দ। রাগে ও ক্ষোভে সেই দিন মাঠ ত্যাগের সময় কিছু গনমাধ্যমকর্মী তাকে ঘিরে ধরলেও একটু পরে আসছি অযুহাতে মাঠ থেকে বের হয়ে যান লিটন।
নাম প্রকাশে অনিচ্ছুক থানা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, আসলে বিগত সময়ে লিটন তার চাচা মোহাম্মদ আলী সাহেব ও শামীম ওসমানের বদৌলতে চেয়ারম্যান হয়েছিলেন। তার পর থেকে বর্তমানে পলাতক সাবেক এ সাংসদের সাথেই সখ্যতা গড়ে নিয়মিতভাবে চলতেন লিটন। আওয়ামী দুঃশাসনামলে বিএনপির ৯৮ ভাগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকার কারনে তারা কেউ বাসাবাড়ি-কিংবা এলাকাতে থাকতে পারেনি। সেই আওয়ামী ডেভিল লিটন এখন কিভাবে এলাকাকে থেকে পুর্বের ন্যায় এখনও বীরদর্পে চলাচল করছেন তা বোধগম্য হচ্ছেনা। এখন সেই ডেভিল কিভাবে বিএনপির ব্যানারের সামনে থেকে মিছিল নিয়ে সভাস্থলে যায় এবং বিএনপি নেতার হওয়ার স্বপ্ন দেখেন তা বুঝতে পারছিনা।
তারা আরও বলেন, লিটনের চাচা বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলীর কারনেই নাকি সে প্রকাশ্যে রয়েছে। কারন তিনি এক সময় বিএনপি থেকে কিছুদিনের জন্য এমপি হয়েছিলেন। যার কারনে একেবারেই নিরাপদ রয়েছেন লিটন চেয়ারম্যান। তাদের দাবী বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত কয়েকটি মামলা আসামী এ হাবিবুর রহমান লিটন। পুলিশের চোখের সামনে ঘুরে বেড়ালেও ডেভিল ও বৈষম্যবিরোধী মামলা আসামী লিটনকে গ্রেফতারের ক্ষেত্রে ফুলিশের ভুমিকা যেন “ধরি মাছ না ছুই পানি’র” মত অবস্থা।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি যে কোন আওয়ামী দোসরকে বিএনপিতে ঠাই দেয়া না হয়। আমরাও চাই লিটনের মত ডেভিলকে যেন ফতুল্লা থানা বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় না দেয়া হয়। পাশাপাশি থানা পুলিশের প্রতি অনুরোধ প্রকাশ্যে চলাচলকারী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় দায়ে আসামী হাবিবুর রহমান লিটনকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক।
চোখ রাখুন জাগো নারায়ণগঞ্জ২৪.কমে যমুনা ও মেঘনা ডিপোর নিয়ন্ত্রন কার হাতে বিস্তারিত জানার জন্য।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!