নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
তারাবোতে গাজীর সহযোগি শামীম,বাবুলকে গ্রেফতারের দাবীতে বিএনপির সংবাদ সম্মেলন

তারাবোতে গাজীর সহযোগি শামীম,বাবুলকে গ্রেফতারের দাবীতে বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাবো বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও সরকারি জমি দখল কারী, সাবেক এমপি গাজীর সহযোগী শামীম ও বাদল সহ তার সহযোগীদের গ্রেফতার করার এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন তারাবো পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের নেতাকর্মীরা
সোমবার (৫ মে) দুপুর ১২ টায় তারাবো বাজারস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদুল্লাহ মুন্সি বলেন,আমরা সরকারি ভাবে বাজারের ইজারা নিয়ে আসলেও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পিএস এমদাদের সহযোগী আওয়ামী লীগের ডেবিল মৃত মানিক মেম্বারের পুত্র শামীম, মোস্তাফিজুর রহমান বাবুল,কয়েকদিন আগে মৃত্যু বরন করা মোফাজ্জল হোসেন মোহেল মেম্বার জোর পূর্বক ব্রীজ সংলগ্ন সরকারী জমি দখল করে বিভিন্ন দোকান ভাড়া দেয়। দোকান প্রতি ৭ হাজার টাকা করে ভাড়া আদায় করে মাসে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে।
গত ১৭ বছর আওয়ামী লীগের এমপি গাজীর প্রভাব বিস্তার করে নিরীহ মানুষের জমি জমা দখল,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর, লুটপাট,চাঁদাবাজিসহ নানান অপকর্ম করে জনগনকে অতিষ্ঠ করে তুলেছিল।
গত ৫ আগষ্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু ছাত্রকে ম্যানেজ করে আওয়ামী লীগের অফিস টি একটি গ্রন্থগারের সাইনবোর্ড লাগিয়ে এখনো দখল করে রেখেছে।
অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও ডেবিল শামীম,মোস্তাফিজুর রহমান বাবুল,ইয়ার হোসেন,আনোয়ার হোসেন সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। নইলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারাবো পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, রূপগঞ্জ থানা তরুন দলের সেক্রেটারী মোহাম্মদ জাকির হোসেন, তারাবো পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কুতুবউদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রাসেল ভূঁইয়া, তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, তারাবো পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাজিব সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!