স্টাফ রিপোর্টার
নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ওমর ফারুক মেম্বার সৌদী প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্ত্রীর পরকিয়ার খবর জানতে পেরে বিদেশ থেকে ফিরে আসেন স্বামী। তারপরও স্ত্রীকে রাখতে পারলে না নিজের বগলে। প্রবাসী স্ত্রী নিয়ে পালিয়ে গেছেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ওমর ফারুক।
ব্যাংক কর্মকর্তা মরিয়ম আক্তার মলিকে হারিয়ে সন্তানদের নিয়ে বিপদে পড়েছেন প্রবাসী স্বামী।
এলাকাবাসীর সূত্রে জানা যায় কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি মেম্বার দীর্ঘ ২ বছর যাবত মলিকে মারধর ও হুমকি দিয়ে পরকিয়া করতে বাধ্য করে।
এতে করে মলির স্বামী সৌদি আরব প্রবাসী তার স্ত্রীর সাথে ওমর ফারুক মেম্বারের পরকিয়ার খবর জানতে পেরে বাংলাদেশে চলে আসেন।তিনি আসার পরের দিন মলিকে নিয়ে লম্পট ওমর ফারুক মেম্বার যমুনা ব্যাংক রুপগঞ্জ থানা শাখার ক্যাশিয়ার মরিয়ম আক্তার মলিকে নিয়ে লাপাত্তা হয়ে যায় ফারুক মেম্বার।
এ ঘটনায় সন্তানের কথা চিন্তা করে স্ত্রীকে ফেরত পেতে চান প্রবাসী স্বামী।এ ঘটনার পরও লম্পট ওমর ফারুক মেম্বার এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এলাকায় জনশ্রুতি রয়েছে ফারুক মেম্বার মলিকে বিয়ে করে ঘর সংসার করছে প্রথম স্বামীকে তালাক না দিয়ে।
এ ব্যাপারে ওমর ফারুক মেম্বার মুঠোফোন নাম্বার ০১৯১৪৪৯১৮@@ জানতে চাইলে তিনি বলেন,আস্তাগফিরুল্লাহ,নাউজুবিল্লাহ। উনি আমার বড় বোন।এটা মিথ্যা কথা।




