নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জের তারাবো’তে বিএনপি নেতার শেল্টার ডেভিল রুবেল ভূইয়া বাহিনী বেপরোয়া!

রুপগঞ্জের তারাবো’তে বিএনপি নেতার শেল্টার ডেভিল রুবেল ভূইয়া বাহিনী বেপরোয়া!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাবো বাজার ও আশপাশের এলাকার মূর্তিমান আতংক রাসেল ভূইয়া বাহিনীর নানান অপকর্মের ফলে আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এ বাহিনীর ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। কেউ কিছু বললে তার রক্ষা নেই।
সরেজমিন তারাবো বাজার,তারাবো দক্ষিণ পাড়া এলাকা ঘুরে জানা যায়,রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী এবং এমপি গোলাম দস্তগীর গাজীর বেতনভুক্ত সন্ত্রাসী তারাবো দক্ষিণ পাড়া এলাকার মৃত তমিজউদদীন ভূইয়ার সন্ত্রাসী পুত্র হত্যা সহ একাধিক মামলার আসামি রুবেল ভূইয়ার নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, লুটপাট, মাদক ব্যবসা, দখল সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে রুবেল ভূইয়া বাহিনী।
গাজীর শেল্টার গত ১৬ বছর আওয়ামী লীগের শাসন আমলে ররুবেল ভূইয়া ও তার সহযোগীরা দাবড়িয়ে বেড়ালেও ৫ আগস্ট ছাত্র জনতার গন আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে রাতারাতি ভোল পাল্টে রুবেল ভূইয়া ও তার সহযোগীরা তারাবো পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল্লাহ মুন্সী এবং সাধারণ সম্পাদক সেলিম রেজার আশ্রয় নিয়ে আরো বেশী বেপরোয়া হয়ে উঠে।
এমনকি বিএনপি ও যুবদলের নাম ব্যবহার করে নানান অপকর্ম করায় বিএনপির সুনাম ব্যপক ভাবে ক্ষুন্ন হচ্ছে।
রুবেল ভূইয়া বাহিনীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে।
জানা যায়, রুবেল ভূইয়া তার সন্ত্রাসী কার্যকলাপ ব্যাপক করার লক্ষ্যে একটি শক্তিশালী বাহিনী গঠন করেছে। তার বাহিনীর সদস্যরা হলো মাসুদের পুত্র শ্রাবণ ও কুত্তা মাসুদ, তমিজ উদ্দিন এর পুত্র যুবদল নেতা পরিচয় দানকারী রাসেল ভুইয়া,৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদুল্লাহ মুন্সি,সাধারণ সম্পাদক সেলিম রেজা,শহীদুল্লাহ্ মুন্সীর পুত্র সাইফুল ইসলাম সহ আরো ৪০/৪৫ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রুবেল ভূইয়া ও রাসেল ভূইয়া বেশী দূর্ধর্ষ ও সন্ত্রাসী। এরা একাধিক বার রেব ও পুলিশের হাতে আটক হয়েছে। রয়েছে একাধিক হত্যা সহ মামলা।
গত ৫ আগষ্টের পর তারাবো পৌর ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদুল্লাহ্ মুন্সি ও সাধারণ সম্পাদক সেলিম রেজার আর্শীবাদ নিয়ে বর্তমানে বেশী বেপরোয়া হয়ে উঠেছে দূর্ধর্ষ সন্ত্রাসী রুবেল ভূইয়া ও রাসেল ভূইয়া এবং তাদের সহযোগীরা।
বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক ব্যবসা,জমি দখল,বিচার শালিশের নামে হয়রানি,আওয়ামী লীগ কর্মী বানানোর হুমকি দিয়ে অবৈধ সুবিধা গ্রহন,প্রকৃত বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে উক্ত বাহিনীর বিররুদ্ধে।
গাজী এমপি হতে মাসে ৬০ হাজার টাকা বেতন ভূক্ত সন্ত্রাসী রুবেল ভূইয়া গত ৫ আগষ্ট গাজীর শিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট করতে দ্বিধাবোধ করেনি। সেদিনই সুচতুর রুবেল ভূইয়া তার বংশের স্হানীয় বিএনপি নেতা শহীদুল্লাহ্ মুন্সি ও সেলিম রেজাকে সুবিধা দিয়ে বিএনপির কর্মী বনে গিয়ে নানান অপকর্মের মাত্রা বৃদ্ধি করে দেন। বর্তমানে রুবেল ভূইয়া ও তার বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।
অবিলম্বে তারাবোর মূর্তিমান আতংক রুবেল ভূইয়া ও রাসেল ভূইয়া সহ তাদের শেল্টার দাতা এবং সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে রুপগঞ্জ উপজেলা ও থানা বিএনপির শীর্ষ নেতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে রুবেল ভূইয়ার ব্যবহৃত মুঠোফোনের ১ম নম্বরটি ( ০১৩০০৩৬৪৯@@) বন্ধ পাওয়া গেলেও ২য় নম্বরটিতে (০১৯৫৪৩৮৫২@@) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
তারাবো পৌর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি শহীদুল্লাহ্ মুন্সীর ব্যবহৃত মুঠোফোনে (০১৯১১৭১০২@@) বলেন,ভাই বর্তমানে ওরা রয়েছে কিন্তু কারোর কোন ক্ষতি তো করছেনা। তাছাড়া সবাই এলাকার। আপনার দলের নির্দেশ রয়েছে কোন আওয়ামী দোসরদেরকে যেন দলে ভেড়ানো না হয় তাহলে আপনারা কেনইবা তাদেরকে দলে টানছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ভাই এ বিষয়ে আপনি আমার দলের সেক্রেটারীর সাথে কথা বলেন। পরক্ষনে তিনি বলেন,ভাই আপনি আমার অফিসে আসেন দুইজন মিলে চা খাবো এবং কথা বলবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!