নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জে বিএনপি নেতা খোকনের শেল্টারে বেপরোয়া ভূমিদস্যু আঃ হাই মেম্বার

রুপগঞ্জে বিএনপি নেতা খোকনের শেল্টারে বেপরোয়া ভূমিদস্যু আঃ হাই মেম্বার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর নির্দেশে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আঃ হাইয়ের নেতৃত্বে নদী দখলের মহোৎসব চলছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিআইডব্লিউটিএ’র নদীর সীমানা পিলার এর প্রায় ৫০ মিটার বাহিরে আঃ হাই মেম্বার গত ৪/৫ দিন ভেকু দিয়ে শীতলক্ষ্যা নদীর মাটি কেটে তীর ভরাট করছে।
প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে নদী ভরাট করলেও কারো কোন নজর নেই।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আঃ হাই মেম্বার জোর গলায় বলে আমার সাথে খোকন চেয়ারম্যান আছে কে আমারে ঠেকাইবো। আশেপাশের জমিওয়ালদের সাথে কথা বললে তারা জানান, তাদের জমির মাটি সে জোরপূর্বক ভেকু দিয়ে কেটে নিচ্ছে।
আমরা জমির মূল মালিক আমাদের জমিতে কাজ করতে গেলে বিআইডব্লিউটিএ তার সীমানার কথা বলে উচ্ছেদ করে।
অথচ আঃ হাই গত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় দোসর ছিল। তার নামে খাড়া দলিল করে নিরীহ মানুষের জমি, হাট- বাজার, কবরস্থানের জমি বিক্রি করার বহু অভিযোগ রয়েছে। তারপরেও প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে রয়েছে ভূমিদস্যু আব্দুল হাই মেম্বার।
তার একমাত্র কারন বিএনপি নেতা গোলাম ফারুক খোকন তাকে শেল্টার দিচ্ছে।
সচেতন ও ভূক্তভোগী মহল সুবিধাবাদী এবং আওয়ামী লীগের দোসর আব্দুল হাই মেম্বার ও তার শেল্টার দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে আব্দুল হাই মেম্বার ০১৮৫৩৮৭৯@@ নাম্বারে কল করলে তিনি বলেন,আমি কখনো আওয়ামী লীগ করিনি স্বতন্ত্র করেছি। নিজের জায়গা থেকে মাটি তুলছি। খোকন ভাই কিছু বলেননি ও জানেননা।
গোলাম ফারুক খোকনের মুঠোফোনে একাধিক কল করা হলে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!