নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

রূপগঞ্জের তারাব পৌরসভার তারাব এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত রনি ওরফে মাল্টা রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান স্বজনেরা।

 

পুলিশ ও স্থানীয় সুত্র থেকে জানা গেছে, গত ২০ মে থেকে ২১ মে গভীর রাত পর্যন্ত এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে সন্ত্রাসী শ্রাবন গ্রুপ ও নবী ভান্ডারী গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়৷ সংঘর্ষে বহিরাগত হিসেবে উভয় পক্ষে যোগ দেয় চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের রনি @ মাল্টা রনিসহ অসংখ্য সন্ত্রাসী ও মাদক কারবারি। বৃহস্পতিবার রাতে উভয় গ্রুপ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ব্যাপক নাশকতা করে। তারা দোকানপাটে ভাংচুর ফুটপাত অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকা আতঙ্কিত করে তুলে। পরে পুলিশ উপর্যপুরি ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে কালে নবী গ্রুপে যোগ দেয়া বহিরাগত রনির হাত পায়ের রগ কেটে দেয় শ্রাবন গ্রুপ। পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

 

এদিকে, রনির পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে ফলের আড়তে যাওয়ার পথে তারাবো উত্তরপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী শ্রাবন গ্রুপের সদস্যরা রনির পথরোধ করে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হাত পায়ের রগ কেটে দিলে তিনি গুরুতর আহত হন।

 

নিহতের বোন  নাছরিন আক্তার থানায় দায়ের করা লিখিত অভিযোগে প্রায় ৭ জনের নাম উল্লেখ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব বিষয়ে প্রতিবাদ করায় রনির সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। অভিযুক্ত আসামীরা হলো- শ্রাবন @কুত্তা শ্রাবন, পিতা- কুত্তা মাসুদ, সিয়াম, পিতা- রহিম কসাই, শরিফ, পিতা- অজ্ঞাত, , সূর্য,

পিতা- সোহেল ভূইয়া, জিসান, পিতা- অজ্ঞাত, বিসিক নোয়াপাড়া এলাকার শ্রাবন, পিতা- অজ্ঞাত, জয়- পিতা অজ্ঞাত ।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, শ্রাবন গ্রুপ ও নবী গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত রনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নিশ্চিত হয়ে আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার অভিযোগ গ্রহন করেছি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!