নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জের সেই দেওয়ানের ভাইয়ের কান্ড : সয়াবিন তেল ভর্তি ট্রাক লুট

রূপগঞ্জের সেই দেওয়ানের ভাইয়ের কান্ড : সয়াবিন তেল ভর্তি ট্রাক লুট

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনতাই হওয়া ট্রাকসহ মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ছিনতাইয়ে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ৬ মে রাতে রূপগঞ্জের বরাবো ও বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া এসব মালামাল উদ্ধার করা হয়।

এরপূর্বে সোমবার (৫ মে) বিকেলে রূপগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুর ওপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায় অপরাধী চক্র।

কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ছিনতাইয়ের কাজে জড়িত গ্রেপ্তারকৃতরা হলো : রূপগঞ্জের রূপসী স্লুইস গেইট এলাকার আফসার উদ্দিনের ছেলে বাতেন দেওয়ান, একই উপজেলার আটিপাড়া এলাকার করম আলীর ছেলে মকবুল হোসেন ও বরিশালের হিজলা ধানাধীন ধুল খোলা এলাকার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ার হোসেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ পরিদর্শক  জাকির হোসেন জানান, ৫ মে সোমবার বিকেলে প্রায় ১৪ হাজার লিটার পাম অয়েল (সয়াবিন তেল) নিয়ে একটি ট্রাক হবিগঞ্জের চৌধুরী বাজারে ‘মেসার্স রাধা বিনোদ মোদক’ নামক প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।

পাম ওয়েল (সোয়াবিন তেল) ভর্তি ট্রাকটি ঢাকা–সিলেট মহাসড়কের ভুলতা উড়াল ওপরে পৌঁছলে একটি সাদা প্রাইভেট কার ট্রাকটির গতিরোধ করে  বাতেন দেওয়ান, আনোয়ার ও মকবুল।

প্রাইভেটকারে থাকা বাতেন দেওয়ান, মকবুল ও আনোয়ার নিজেদের কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ট্রাকে থাকার মালামালের কাগজপত্র দেখাতে বলেন। ট্রাকচালক মন্নান ও হেলপার স্বপনকে অস্ত্রের মুখে জিম্মি করে তেল বোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

সয়াবিন তেল ভর্তি ৭৫ ড্রাম ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার সকালে ট্রাকচালক মান্নান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ মঙ্গলবার রাতে রূপগঞ্জে বরাবো ও নারায়ণগঞ্জে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭৫ ড্রাম তেলের মধ্যে ৬০ ড্রাম তেলসহ ট্রাকটি উদ্ধার করে।

কাস্টমস কর্মকর্তা পরিচয় এমন ট্রাকভর্তি সোয়াবিন তেল ছিনতাইয়ের কর্মকান্ডে জড়িত মকবুল হোসেন, বাতেন দেওয়ান ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় পুলিশ। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও ছিনতাই হওযা বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপপরিদর্শক জাকির হোসেন।

উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের অন্যতম মন্ত্রী কারাগারে বন্দি গাজী গোলাম দস্তগীরের অন্যতম দোসর এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দের যুগ যাবৎ রূপসীর আফসার উদ্দিনের পুত্র দেওয়ান মাহমুদ সিটি মিল ফ্যাক্টরীতে নানাভাকে ঠিকাদারির নামে ভূমিদস্যুতা এবং এমন ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আংগুল ফুলে কলাগাছ বনে যায়।  ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে অনেকেই ভোল পাল্টে বিএনপির লেবাসধারী হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে চেষ্টা অব্যাহত রাখে।  এমন লেবাসে ২৫ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডা. মো. শাহীন মিয়াকে আহবায়ক, মো. আলম মিয়াকে সদস্য সচিব এবং সেই মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের অত্যান্ত ঘনিষ্ঠ সহচর আফসার উদ্দিনের পুত্র দেওয়ান মাহমুদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৭৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয়। এমন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক তোলপাড়,  আন্দোলন,  মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে অনেকেই।

সেই দেওয়ান মাহমুদের আপন ভাই দেওয়ান মোহাম্মদ বাতেন কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ৭৫ ড্রামভর্তি সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হলে এই চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপা দিতে পুলিশ কে মোটা অংকের টাকায় মামলার বাদীকে ম্যানেজ করে মামলা প্রত্যাহার এবং মামলার জটিলতা রক্ষা পেতে চেষ্টা অব্যাহত রেখেছে দেওয়ান মাহমুদ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!