নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবকে টাকা দিলে কাজ না দিলে ভোগান্তি!!
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে চাঁদার দাবিতে শিল্প প্রতিষ্ঠানে বিএনপি ক্যাডারদের সশস্ত্র হামলা

রূপগঞ্জে চাঁদার দাবিতে শিল্প প্রতিষ্ঠানে বিএনপি ক্যাডারদের সশস্ত্র হামলা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের পরিচয় ব্যবহার করে একটি কারখানায় লুটপাট কর্মীদের কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় ব্লো ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামক কারখানায় ঘটনা ঘটে। ঘটনায় কারখানার মালিক মোনোয়ার হোসেন অপু বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

হামলাকারীরা কারখানার ম্যানেজার ফোরম্যানকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নগদ ২০ লক্ষাধিক টাকাসহ প্রায় কোটি ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন, দাউদপুর ইউনিয়ন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেলায়েত আকন্দ, একই এলাকার বাসিন্দা মো. কাজল নিশাত আকন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে কাজল আকন্দ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের আপন ছোট ভাই নিশাত তার আপন ভাতিজা।

মামলায় বলা হয়েছে, নিশাত আকন্দ কারখানা মালিকের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। হামলায় ১৫২০ জনের একটি সশস্ত্র দল অংশ নেয়৷ তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কারখানার মেইন গেট বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কারখানার ম্যানেজার অলিউল্লাহ (২৪) বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। আত্মরক্ষার চেষ্টায় অলিউল্লাহর বাম হাত ভেঙে যায় এবং পায়ের উরুতে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রোডাকশন ফোরম্যান জুলহাসকেও (৫০) পিটিয়ে মারাত্মক আহত করা হয়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী কারখানা মালিক বলেন, ‘প্রায় তিনমাস আগে নিশাদ আকন্দ নিজেকে হুমায়ুন সাহেবের ভাতিজা পরিচয়ে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে সে হামলা কারখানা বন্ধের হুমকি দেয়। বিষয়টি আমরা প্রাতিষ্ঠানিক ভাবে হুমায়ুন সাহেবকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। আমরা তখন থানায় মামলা করার প্রস্তুতি নিই৷ তখন কাজল নামের ব্যক্তি নিজেকে হুমায়ুন সাহেবের ভাই পরিচয় দিয়ে বলেন চাঁদা দিলে এলাকায় ব্যবসা করা যাবে না। আর থানায় গেলে আগুন দিয়ে পুরো কারখানা পুড়িয়ে দেয়া হবে। তারপর আরো তিন দফায় আমরা হুমায়ুন সাহেবকে বিষয়টি জানিয়েছি৷ কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি। এরই মধ্যে মঙ্গলবার বিএনপি শপথ নিয়ে সরকার গঠনের পর পর কারখানায় হামলা হয়।

তার অভিযোগ হামলাকরীরা কারখানার সিসি ক্যামেরা আসবাবপত্র ভাঙচুর করে প্রায় লক্ষ টাকার ক্ষতি করেছে। এরপর তারা ট্রাক নিয়ে এসে কারখানার মূল্যবান যন্ত্রপাতি কাঁচামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় কোটি ১৭ লক্ষ টাকার সম্পদ লুট করে সটকে পড়ে হামলাকারীরা। যাওয়ার সময় তারা শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সবজেল জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবিষয়ে জানতে চাইলে মাহফুজুর রহমান হুমায়ুন মুঠোফোনে বলেন, ‘ কারখানাটি এলাকার পরিবেশ নষ্ট করছিল। ওরা (অভিযুক্তরা) কারখানা কর্তৃপক্ষকে বিষয়ে জানাতে গেলে কথা কাটাকাটি হয়েছে। হামলা লুটপাটের অভিযোগ মিথ্যা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!