নারায়ণগঞ্জ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নাশকতা মামলায় আইভি কারাগারে
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩
জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা
বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার-২
গ্যাসের চাপ না থাকায় থমকে গেছে রূপগঞ্জে কারখানার চাকা
ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী রক্তাক্ত
গ্যাস সরবরাহ ও ফিলিং স্টেশনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রূপগঞ্জে ছানাউল্লাহ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
আরও এক সপ্তাহ চলতে পারে গ্যাস-বিদ্যুতের সংকট
সোনারগাঁয়ে মসজিদের দেয়াল ভেঙ্গে ফেললো ভূমিদস্যু জাহের মোল্লা গং
ফতুল্লায় ব্যবসায়ীর ওপর হামলা, ছুরিকাঘাত ও গুলি বর্ষণের অভিযোগ
কাঁচপুরে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটায় স্ত্রী আটক
ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া।
বন্দরে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা
( ফলোআপ )তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও ও রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
শীতলক্ষ্যা নদীতে সক্রিয় তেল চোর সিন্ডিকেট
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি: পুলিশের বিরুদ্ধে ঘুস-বদলি বাণিজ্যের অভিযোগ,
ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে সরকারী খাল দখলে আড়গাড়া,প্রতিবাদ করায় মারধর ও হুমকী!
তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও-রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
“টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও”
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’
ময়নার মুখে বঙ্গবন্ধু: বিভার মুখে আইভী বাবুর মিষ্টি! তারপরও এরা বিএনপি
বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে
এমপি বাবুর আস্থাভাজন জামান এখন আজাদ এমপির বলয়ে
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩

রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় গত ১৩আগষ্ট বৃহস্পতিবার রাতে দেবর আলাল মিয়ার (৪৫) হামলায় ভাবী নাসিমা বেগম (৪২) নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দেবর আলাল মিয়া (৪৫), আলাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম (৪০) ও তাদের মেয়ের জামাই শাকিল মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে। নিহত নাসিমা বেগমের স্বামীর নাম বাবুল মীর। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার জালাল মিজির ছেলে আলাল মিয়া ও তার বড় ভাই বাবুল মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এ বিরোধকে কেন্দ্র করে ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সাথে দেবর আলাল মিয়ার তর্ক বিতর্ক ও বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আলাল মিয়া, তার স্ত্রী জোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া লোহার রড, এসএস পাইপ দিয়ে নাসিমা বেগমের উপর উপর্যুপরি হামলা চালায়। এসময় নাসিমা বেগম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় নাসিমা বেগমের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নাসিমা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পাঁচ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, আমলাবো এলাকায় দেবর ভাবীর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!