নারায়ণগঞ্জ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 
ইসলামপুরে প্রধান শিক্ষকের পদ শূন্য ১২৮ বিদ্যালয়! দিনদিন ঝড়ে পড়ছে শিক্ষার্থী
রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার ,স্বর্ণালংকার উদ্ধার
আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে “বি.এস.পি” নারায়ণগঞ্জ জেলা কমিটির বৈঠক
ফতুল্লার ভূঁইগড় বাজারে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা
একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম, ভোক্তাদের নাভিশ্বাস
ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
ডিজেলের দামের প্রভাব সবজির বাজারে
মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগে যুবক আটক
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
মীরুর মহিদুল এখন টিটুর ডেরায়!!
চাঁদাবাজির মামলায় মহানগর কৃষক দলের সদস্য সচিব গ্রেফতার
বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি
সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
বিএনপি নেতা রুহুল আমিনের হঠাৎ আওয়ামী প্রীতি!!
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ব্যয় বাড়ছে পণ্য ও গণপরিবহনে
অনিল দাসকে ছাড়াতে থানায় বিএনপি নেতা মিথুন ও আওয়ামী দোসর বাচ্চুর দৌড়ঝাঁপ
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় হোসেনগংদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১
পাগলা বাজার থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার ,স্বর্ণালংকার উদ্ধার

রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার ,স্বর্ণালংকার উদ্ধার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামের কাজীপাড়া এলাকার জমি ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতি হওয়া মালামাল ২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। এসময় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে নরসিংদী জেলার মাধবদী এলাকার মো: তামজিদ মিয়া (২২), মো: শাহিন মিয়া (৩১), মো:শামিম মিয়া (২৬), হৃদয় দাস (২০) ও কুমিল্লা জেলার হোমনা এলাকার মো: শরিফ মিয়া (৩৫)।

পুলিশ জানায়, ২৪সেপ্টেম্বর ভোড়ে মুখোশ পরিহিত ১২/১৩ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। বাড়ির কলাপসিবল গেইট ও বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে।

পরে ব্যবসায়ী আবুল হোসেন(৬৫), তার স্ত্রী রণি বেগম(৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে(৩৫) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়। একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত-ডাকাত বলে চিৎকার করলে আশপাশের এলাকার মানুষ ছুটে আসলে ১৭ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩লক্ষ ৫০হাজার টাকাসহ ৪০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে একটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে করে ডাকাতরা নরসিংদীর দিকে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।

পরে সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে উৎসুক জনতা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়ি থেকে লুটে নেওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকার তাদের কাছ থেকে উদ্ধার করে। পুলিশ ডাকাতদের ব্যবহৃত পিকআপভ্যান, ধারালো অস্ত্রশস্ত্র ও ডাকাতের ব্যবহৃত মালামাল জব্দ করে। এসময় ডাকাতদলের পাঁচ সদস্যকে পুলিশ গ্রেফতার করে। এব্যাপারে ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে পাঁচ জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদলের অন্য সদ্যসদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!