নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫

রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার বিএনপি ও ছাত্রদলের অফিসে দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুর করেছে। এ সময় ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) প্রাণ-আরএফএলের আতলাশপুর এলাকার অফিসে দাবিকৃত চাঁদার টাকার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।

আহতরা হচ্ছেন- স্থানীয় বিএনপি নেতা লুৎফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভুঁইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভুঁইয়া (৫৭) ও জাকারিয়া ভুঁইয়া (৪৩)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আতলাশপুর এলাকার বিএনপি নেতা মোস্তফা ভুঁইয়ার জমি ভাড়া নিয়ে প্রাণ-আরএফএল কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত কিছুদিন ধরে স্থানীয় দুর্বৃত্তরা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে আসছিল। এ ঘটনায় বিএনপি নেতা ও জমির মালিক মোস্তফা ভুঁইয়া প্রতিবাদ করেন।

এর জের ধরে বুধবার ২০-২৫ সদস্যের একদল যুবক রামদা, চাইনিজ কুড়াল, ছেন, ছুরি, লোহার রড, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে মোস্তফা ভুঁইয়াদের পরিচালিত বিএনপি ও ছাত্রদলের কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা বিএনপির কার্যালয়ে রক্ষিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর ছবি ভাঙচুর করে। হামলার ঘটনায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে বিএনপি নেতাদের প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভুঁইয়া বাদী হয়ে ৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, আতলাশপুর এলাকার বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!