নারায়ণগঞ্জ রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি
বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর মতির সহযোগী যুবলীগ নেতা জালাল উদ্দীন বেপরোয়া
সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট, আটক ১
সোনারগাঁয়ে মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেল ২ হাজার ইয়াবা
২৪’র ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
মৌলিক সুবিধার সংকটে ও অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট,
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা
ফলের বাজারে বিষের থাবা, নেপথ্যে কারা?
টসটসে হলুদ আনারসই এখন শরীরে প্রবেশ করাচ্ছে ‘বিষ’
ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফতুল্লায় ১০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
রাষ্ট্রপতি বাছাইয়ে কেমন প্রার্থী খুঁজছে বিএনপি?
আবেগঘন পরিবেশে শেষ জুমা, বিদায় নিলেন মাওলানা ইকবাল হোসেন
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
আমতলীতে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট, আটক ১

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট, আটক ১

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ নিয়ে যায় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে সজিব ওরফে সইজ্জা নামে এক ব্যক্তিকে আটক করেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, এর আগেও প্রতিষ্ঠানটিতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই বিদ্যালয়ের ফ্যান, আসবাবপত্র ও দাপ্তরিক কাগজপত্র চুরি হয়েছে।

একই প্রতিষ্ঠানে বারবার এ ধরনের ঘটনা ঘটায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার প্রতিবাদে শনিবার সকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জড়ো হয়ে নগরপাড়া-চনপাড়া সড়কের নগরপাড়া বাজার এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে।

তারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শুধু একজনকে আটক করলেই হবে না, ঘটনার পেছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!