নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫
চাষাড়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত রানা বাহিনীর ব্যপক চাঁদাবাজি
বাসি খাবার, নোংরা রান্নাঘর,বন্দরে “ক্যাফে শাহ পরান হোটেলকে অর্থদণ্ড
বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু 
আওয়ামী লীগের দোসর দীপক কুমার মনা ও শিবু দাস প্রকাশ্যে!
জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট
শুভ হত্যার পরিকল্পনা করা হয় হোসিয়ারী সমিতির অফিসে
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন
গুরু-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?
কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ,
দাদা বাবু সারওয়ার জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?
আমলাপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গলাচিপা-বোয়ালিয়াখাল এলাকায় মাদক বিরোধী কমিটির পাশে মাদক বিক্রেতা ও দোসর !
ফতুল্লায় যুবলীগ ক্যাডার থেকে যুবদল বনে যাওয়া ‘তইয়া মিঠু’ গ্রেফতার
অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !
সরবরাহ বেড়েছে কারখানায়, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জিম্মি ও দালালদের ফাঁদ 
বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বন্দরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ২৮
 রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
ফতুল্লায় কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধ: হাসিনা, কামাল ও কাদেরসহ যে ২২ জনের মৃত্যুদণ্ড
ফতুল্লায় বেতন পরিশোধ না করেই গার্মেন্ট বন্ধ ঘোষনা, শ্রমিকদের সড়ক অবরোধ
মাসদাইর অক্টোঅফিসের পিলখানাতে সম্রাট-টুটুলগংদের জমজমাট মাদক ব্যবসা
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’

রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত সেপ্টেম্বর ১৪ বছর বয়সী সাঁওতাল কিশোরী রিয়া সরেনের মরদেহ উদ্ধারের পর অপমৃত্যুর মামলা করেছিল পুলিশ। তবে ঘটনার কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রিয়া আত্মহত্যা করেনি; তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা নিতে পুলিশের কাছে আবেদন করা হলেও তা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রিয়ার নানা বাবুরাম মুরমু। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার বিষয়টি উঠে এলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিয়া সরেনের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। পরিবার পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মা রিবিকা মুরমুর সঙ্গে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের একটি ভাড়া বাসায় ওঠে রিয়া। প্রায় দুই মাস আগে তার মা দিনাজপুরে ফিরে গেলেও রিয়া ওই বাসায় থেকে যান। বাসার কাছেই একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অস্থায়ীভাবে কাজ করতেন তিনি। একই কারখানায় তার মাও কাজ করেছেন।

রিয়ার নানা বাবুরাম মুরমু বলেন, গত সেপ্টেম্বর দুপুরে বাড়িওয়ালী তানিয়া তাদের ফোন করে জানান, ‘রিয়া স্ট্রোক করেছে খবর পেয়ে টাকা জোগাড় করে তারা দিনাজপুর থেকে রূপগঞ্জের উদ্দেশে রওনা হন। পরদিন সকালে রূপগঞ্জে পৌঁছে থানায় গেলে তারা জানতে পারেন, রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ওইদিন ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা রিয়ার মরদেহ নিয়ে দিনাজপুরে ফিরে যান এবং দাফন সম্পন্ন করেন। পরে বাড়িওয়ালীরস্ট্রোকএবং পুলিশেরআত্মহত্যাবলার বিষয়টি নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তারা আবার রূপগঞ্জ থানায় এসে ঘটনাটি হত্যাকাণ্ড উল্লেখ করে মামলা করতে চান। ঘটনায় বাড়িওয়ালী তানিয়া তার স্বামী জুয়েলকে সন্দেহ করছেন বলে জানান তারা।

বাবুরাম বলেন, “মৃত্যুর আগের রাতেও আমাগো লগে ফোনে কথা হইছে। এমন কিছু তো ঘটে নাই যে, সে ফাঁস দিবো। উল্টো বাড়িওয়ালী তারে বিদেশ পাঠাইবো নাকি কইছে, ওই জন্য পাসপোর্টও করতে দিছে কইছিল। কিন্তু পরদিনই শুনি সে মারা গেছে।

তবে বাড়িওয়ালী তানিয়া পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যরা মেয়ের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়তে পারেন এমন আশঙ্কা থেকে শুরুতেআত্মহত্যানা বলেস্ট্রোকহওয়ার কথা জানিয়েছিলেন।

পরিবারের সদস্যরা আসতে দেরি করায় তিনিই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন বলেও দাবি করেন তিনি।

তানিয়া বলেন, “দুই বছর ধরে তারা এইখানে থাকে। মা আরেকজনকে বিয়ে করে চলে যাওয়ার পরও মেয়েটারে আমি নিজের মেয়ের মতো করে দেখছি। রিয়ার কোনো আত্মীয় নাকি তারে বিদেশে পাঠাইবো বলছিল। আমি ওই বিষয়ে কিছু জানি না। আর রিয়ার এক বান্ধবী তারে খুঁজে আইসা প্রথমে লাশ ঝুলতে দেখে।

তানিয়া নিজেও ওই কারখানায় চাকরি করেন এবং রিয়াকে সেখানে চাকরি নিতে সহযোগিতা করেছিলেন বলে জানান।

রিয়ার পরিবারের সঙ্গে দিনাজপুর থেকে রূপগঞ্জে আসাআদিবাসী সমাজ উন্নয়ন সমবায় সমিতিএর সভাপতি মিকায়েল টুডু বলেন, “রিয়ার গলায় কালো দাগ কানের ওইদিকেও রক্ত ছিল। মূলত মৃত্যুর বিষয়টি ভিন্ন ভিন্ন তথ্য পরিবারটির মনে সন্দেহ তৈরি করেছে। কিন্তু তারা মামলা করতে চাইলেও পুলিশ হত্যা মামলা নিচ্ছে না।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে রিয়ার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছিলেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম। তবে পরিবারের সদস্যরা রিয়ার বয়স ১৪ বছর জানালেও সুরতহাল প্রতিবেদনে তার বয়স ২০ বছর উল্লেখ করা হয়েছে।

এসআই নাহিদ মাসুম বলেন, “প্রাথমিক আলামত অনুযায়ী বিষয়টি আত্মহত্যা বলে বিবেচিত হওয়ায় তখন অপমৃত্যুর মামলা রুজু করা হয়। যদিও আত্মহত্যার পেছনের কারণ পরিষ্কার নয়। পাশেই তার খালা বিউটি মুরমু থাকতেন। তিনিই বাদী হয়েছেন এবং তারা না চাইলেও ভবিষ্যৎ তদন্তের জন্য আমরা লা*লশটি ময়নাতদন্তের জন্য পাঠাই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত পরিবারের সদস্যদের অপেক্ষা করতে হবে। ওই প্রতিবেদনে মৃত্যুর কারণ উঠে আসবে। যদি বিষয়টি হত্যাকাণ্ড বলে বিবেচিত হয়, তাহলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!