নারায়ণগঞ্জ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মোটর সাইকেল জব্দ
খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের উদ্যেগে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পিস্তলসহ গ্রেফতার ২
রূপগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ল্যাংড়া আতা আটক
১৫ আগস্ট: বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়
শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে?
বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?
নৌকার মাঝি থেকে তেল চোর আক্তার এখন বিশাল সম্পদের মালিক!
নাশকতা মামলায় আইভি কারাগারে
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩
জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা
বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার-২
গ্যাসের চাপ না থাকায় থমকে গেছে রূপগঞ্জে কারখানার চাকা
ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী রক্তাক্ত
গ্যাস সরবরাহ ও ফিলিং স্টেশনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রূপগঞ্জে ছানাউল্লাহ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
আরও এক সপ্তাহ চলতে পারে গ্যাস-বিদ্যুতের সংকট
সোনারগাঁয়ে মসজিদের দেয়াল ভেঙ্গে ফেললো ভূমিদস্যু জাহের মোল্লা গং
ফতুল্লায় ব্যবসায়ীর ওপর হামলা, ছুরিকাঘাত ও গুলি বর্ষণের অভিযোগ
কাঁচপুরে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটায় স্ত্রী আটক
ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া।
বন্দরে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা
( ফলোআপ )তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও ও রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
শীতলক্ষ্যা নদীতে সক্রিয় তেল চোর সিন্ডিকেট
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি: পুলিশের বিরুদ্ধে ঘুস-বদলি বাণিজ্যের অভিযোগ,
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ল্যাংড়া আতা আটক

রূপগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ল্যাংড়া আতা আটক

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগষ্ট) উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার শিশুটি (ছদ্মনাম আসমা), কাঞ্চনের আশরাফ জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা প্রায় এক বছর আগে মারা যান। এরপর দুই সন্তানের লেখাপড়া ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে তার মা কুলসুম বেগম (ছদ্মনাম) একটি পোশাক কারখানায় চাকরি নেন।
পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, বুধবার সকালে শিশুটির মা কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়ি ফাঁকা থাকার সুযোগে একই এলাকার বাসিন্দা ল্যাংড়া আতা (৬২) তাদের ঘরে প্রবেশ করেন। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি কাউকে জানালে শিশুটিসহ তার মা ও ভাইকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটি ব্যথায় চিৎকার করলে আশপাশের কয়েকজন নারী ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তার মাকে খবর দেওয়া হলে তিনি বাড়িতে এসে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত পক্ষের লোকজন ভয়ভীতি দেখিয়ে আপস-মীমাংসার চেষ্টা করেন। পরে শিশুটির মা ও তার বিদ্যালয়ের এক শিক্ষকের সহযোগিতায় ভোলাব পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভোলাব পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় অভিযুক্ত ল্যাংড়া আতাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ ধারাসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির নিরাপত্তা এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!