নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
লিংক রোডের ৭ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণে এমপি দিপু ভূঁইয়ার চিঠি

লিংক রোডের ৭ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণে এমপি দিপু ভূঁইয়ার চিঠি

প্রকাশিতঃ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুর্ঘটনাপ্রবণ সাতটি স্থানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চেম্বারের সভাপতি দিপু ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

ইতোমধ্যে সংস্থাটির একাধিক টিম সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছে।

গত ১৩ এপ্রিল সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের কাছে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও বাণিজ্যিক স্থাপনা। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন। পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

আবেদনে চাষাড়া মোড়, চাঁদমারি নতুন রাস্তার মোড়, জেলা কারাগার এলাকা, স্টেডিয়াম সংলগ্ন এলাকা, সীমান্ত টাওয়ার জালকুড়ি, মাহমুদপুর, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভূইঘড় ও সাইনবোর্ড এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চেম্বার সভাপতি দিপু ভূঁইয়া বলেন, ‘চেম্বারের উদ্যোগে স্থানীয় ও জাতীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি গুরুত্ব সহকারে উঠে এসেছে। বিকেএমইএ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা দ্রুত সমাধান চান। জনস্বার্থ বিবেচনায় চিঠি দেওয়া হয়েছে এবং দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করি।

এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘সম্প্রতি প্রধান কার্যালয়ের কর্মকর্তারা লিংক রোড পরিদর্শন করে একাধিক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন। আগামী জুন-জুলাই বাজেটে প্রকল্পটি অনুমোদন পেতে পারে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!