নারায়ণগঞ্জ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ 
আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাঁচপুর রাজস্ব সার্কেল ভূমি অফিসে হাতেনাতে দালাল আটক
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে-ওসি মহিবুল্লাহ 
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি
বন্দরে খেয়াঘাটে সন্ত্রাসী হামলায় আহত ১
রূপগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পাঁচদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের আওতাধীন আলীরটেক ইউনিয়ন যুবদলের উদ্যোগে রৌপ্যকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১ নভেম্বর) বিকেল তিনটায় আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া তৈলখিরা বাজার সংলগ্ন বালুর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল আর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

টুর্নামেন্টের ফাইনালে তৈলখিরা যুবদল ট্রাইকারে ৩/৪ গোলে তৈলখিরা স্পোটিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। খেলাশেষে বিজয়ী ও রানার্সআপসহ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আজকে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে তাদের দোসররা কিন্তু চলে যায়নি। শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার অনুগত অনেক লোক কিন্তু রয়ে গেছে। আলীরটেক ইউনিয়নে যদি কেউ মনে করে বিএনপি নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখতে পারবে সেটা তাদের ভুল ধারণা। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আলীরটেক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা কিন্তু দুর্বল না। আপনারা কিন্তু পরাজিত শক্তি জরি শক্তি না। জয়ী শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা। এদেশের ছাত্র ও যুবসমাজ হচ্ছে জয় শক্তি আর আপনারা হয়েছেন পরাজিত শক্তি ও পলাতক শক্তি। তাই আপনারা এখন বড় বড় কথা বলবেন না তাহলে আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। আলীরটেকের মাটি বিএনপির ঘাঁটি ও যুবদলের ঘাঁটি। সেহেতু আলীরটেকবাসীকে খোঁচাখুঁচি করার চেষ্টা করবেন না। আলীরটেকের মানুষই কিন্তু আলীরটেকের থেকে নেতৃত্ব দিবেন। আগামীতে বিএনপি’র থেকেই চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হবে অন্য দল থেকে কিন্তু হবে না।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সুদূর প্রবাস থেকে থেকে আমাদের দলকে পরিচালনা করছেন। আগামীতে নির্বাচন হবে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। আমরা আলীরটেক যুবদলকে আরো গতিশীল দেখতে চাই। আমাদের প্রত্যাশা আগামীতে আমাদের নেতা তারেক রহমান দেশের মাটিতে ফিরে এসে আমাদেরকে যে নির্দেশনা দিবেন মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করার জন্য।

উদ্বোধকের বক্তব্যে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, বর্তমান সমাজের মাদকের ছড়াছড়ি, সাইবারে ক্রাইম হচ্ছে। যুবসমাজ মোবাইল আসক্ত হয়ে পড়েছে তার থেকে দূরে থাকার জন্য সমাজে খেলাধুলা অন্তত প্রয়োজনীয় একটি জিনিস। তোমরা যখন ছোট ছিলাম তখন স্কুল-কলেজ ফাঁকি দিয়ে হলেও খেলাধুলা করতাম। কিন্তু গত এই ১৭ বছরে এই ফ্যাসিবাদী সরকারের মাধ্যমে দেশের যেমন গণতন্ত্র ও অর্থনৈতি ধ্বংস হয়েছে সেইভাবে ঠিক বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং খেলাধুলার মানসহ প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে পড়েছে। তারই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনায় অনুযায়ী মহানগর যুবদলের পক্ষ থেকে প্রতিটি ইউনিটের সবচেয়ে দুর্গম এলাকা আলীরটেকে খেলাধুলা আয়োজন করছি।

তিনি আরও বলেন, বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেক তারেক রহমানকে এদেশের মাটিতে ফিরে আনতে হলে এবং দলকে সুসংগঠিত করৈ তোমাদেরকে দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ আমাদের দল কিন্তু ক্ষমতায় আসেনি আমাদেরকে ক্ষমতায় আনতে হবে তার জন্য সবাইকে সেভাবে কাজ করতে হবে। আর এরই মধ্যে যদি কোন স্বৈরাচারী ফ্যাসিবাদীর দোসরা কোন প্রকার প্রতিবন্ধতা সৃষ্টি করে তাহলে তার নাম তার বাবার নাম ঠিকানা লিখে আমাদের কাছে পৌঁছে দিবেন। দেশকে নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে নতুন করে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে সুতরাং আমরা আর কোন ফ্যাসিবাদকে মাথা ছাড়া দিয়ে উঠতে দিব না। ফ্যাসিবাকে মোকাবেলা করতে আমরা যুবদলের নেতাকর্মীরা রাজপথে আছি এবং থাকবো।

আলীরটেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, কামরুল হাসান, এ এইচ সৌরভ, শাহিন শরীফ, জুনায়েদ মোল্লা জনি, কাজী সাদ্দাম, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, জেলা  জিসাসের সভাপতি আব্দুল মজিদ প্রান্তি, আলীরটেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আমিন হৃদয়, মো. সাদ্দাম, মনির হোসেন, শহিদুল ইসলাম, আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি জামাল সরদার, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, আবুল বাশার, যুবদল নেতা মোফাজ্জল, আব্দুর রউফ, মিলন মাদবর, মাসুদ, খোরশেদ, জুয়েল, শাহাদাৎ, হাসানসহ যুবদলের নেতৃবৃন্দ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!