সংবাদ বিজ্ঞপ্তি
আজ ২য় বৈশাখ ১৪৩৩,বুধবার। পঞ্জিকা অনুসারে আজ ব্যাবসায়ীদের শুভ বৈশাখী হালখাতা উপলক্ষে নারায়ণগঞ্জের অন্যতম ব্যবসা কেন্দ্র কালির বাজারের স্বর্ণ, সূতা, কাপড়, রং ও মনোহারী ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও সদ্য সাবেক নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
আজ সকাল থেকে বিকাল পর্যন্ত খোরশেদ প্রত্যেকটি ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিক ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌছে দেন। এসময় ব্যবসায়ীরাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও সাফল্য কামনা করেন।




