সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা চিংড়ি রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় […]
সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকার চৌরাস্তার কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ সময় ৫০ পুড়িয়া হেরোইনসহ একজনকে আটক করা হয়। পাশাপাশি হত্যা মামলা, সিআর ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৬ জনকে গ্রেপ্তার […]
সোনারগাঁয়ে শুরু হলো পাঁচশ বছরের পুরোন ‘বউ মেলা’

জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে পাঁচশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই মেলা গ্রামীণ সংস্কৃতির এক অনন্য ধারক হিসেবে গত কয়েক শতাব্দী ধরে টিকে আছে। পহেলা বৈশাখে শুরু হওয়া এই উৎসব ৩ দিনব্যাপী চলবে, যা স্থানীয়ভাবে ‘সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা’ নামে পরিচিত। উপজেলা পরিষদ সংলগ্ন জয়রামপুর এলাকার […]
সোনারগাঁয়ে জুতার ভেতর ‘ইয়াবা চালান’,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত শেষ রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাঁকে আটক করা হয়। ঘটনাস্থল ছিল বিসমিল্লাহ তেলের পাম্পের সামনে ঢাকাগামী লেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে […]
রূপগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল […]
রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন— পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়াকুব আলী হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলাম (২৪)। পুলিশ জানায়, দড়িকান্দি এলাকায় সুরিয়া বেগমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকা অবস্থায় […]
বন্দরে চতুর্থ শ্রেনীর ছাত্রী ধর্ষন, অভিযুক্ত পলাতক

নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির উঠানে খেলাধুলার সময় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর নানী বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ইউসুফ নামে এক ব্যক্তিকে আসামি করে বন্দর থানায় নারী […]
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যার প্রধান আসামি কালু গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন— পারভেজ ওরফে কালু (২২), মুন্সিগঞ্জ সদর থানার মৃত সুজন শেখের ছেলে। র্যাব জানায়, গত ৯ এপ্রিল সকালে সিদ্ধিরগঞ্জের […]
আদমজী বিহারী ক্যাম্পে মাদকসম্রাট জাকির, জাহিদ ও ছনু এখনো ধরাছোঁয়ার বাইরে:

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি ও নতুন বাজার এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন কুখ্যাত মাদক ডিলার জাকির, ছনু ও জাকির। আদমজীর বিহারী কলোনি ও আশপাশের এলাকায় সাধারণ মাদক বিক্রেতা ও সেবীরা মাঝেমধ্যে গ্রেফতার হলেও এই তিন মূল হোতা রহস্যজনক কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে। তাঁদের গ্রেফতার না হওয়ায় […]
সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কলেজ ছাত্রকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রিয়াদ নামের এক কলেজ ছাত্রকে মাদক ব্যবসায়ী বানানোর হীন অপচেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সামাজিক নিরাপত্তা হীনতায় ভুগছেন কলেজ ছাত্র রিয়াদ। গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের স্বীকৃত মাদক ব্যবসায়ীদের সাথে তার ছবি জুড়ে দিয়ে সামাজিক ও […]
মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

বন্দর প্রতিনিধি: বন্দরে ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের লক্ষে মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪ টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। একই সাথে ইউএনডিপির ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ডাটা এন্ট্রি ও যাচাই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু […]
বাংলা সালের ইতিকথা ও ফতেউল্লাহ সিরাজী এবং প্রচলিত কিছু বিভ্রান্তি :মাকছুদুল আলম খন্দকার খোরশেদ

স্বাগতম ১৪৩৩ বঙ্গাব্দ। বাংলা সনের জন্মকথার ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রকৃতপক্ষে বাদশাহ আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য তাঁর সভাসদ(ভূমি মন্ত্রী) জ্যোতিসর্বিদ আমির ফতেউল্লাহ শিরাজীর সহযোগিতায ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ বা ১১ মার্চ থেকে ‘তারিখ-এ-এলাহি’ নামে নতুন এক বছর গণনা পদ্ধতি চালু করেন।তখন কৃষকদের কাছে এটি ‘ফসলি সন’ নামে পরিচিত হয়, যা পরে ‘বাংলা সন’ বা ‘বঙ্গাব্দ’ […]
বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীন অসুস্থ নেতৃবৃন্দের সাথে খোরশেদের শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি নববর্ষ উপলক্ষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীন অসুস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও তাদের শারীরিক অবস্থার খোজ খবর নিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আজ মঙ্গগলবার ১লা বৈশাখ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি […]
কালির বাজারের ব্যাবসায়ীদের সাথে খোরশেদের বৈশাখী হালখাতার শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি আজ ২য় বৈশাখ ১৪৩৩,বুধবার। পঞ্জিকা অনুসারে আজ ব্যাবসায়ীদের শুভ বৈশাখী হালখাতা উপলক্ষে নারায়ণগঞ্জের অন্যতম ব্যবসা কেন্দ্র কালির বাজারের স্বর্ণ, সূতা, কাপড়, রং ও মনোহারী ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও সদ্য সাবেক নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত খোরশেদ প্রত্যেকটি ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিক […]
শ্রীবরদীর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যানের ইন্তেকাল

শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলার ৮নং খড়িয়া কাজির চর ( কেকের চর) ইউনিয়নের তিন তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান আলী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও চার মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রে […]
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী’র কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ। অফিস সহকারী নুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন […]
ফতুল্লায় ঝুট নিয়ে গুলি, যুবদলের সভাপতি-সেক্রেটারীসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর হরিহরপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ […]
রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া (২৫) নিহতের ঘটনায় জড়িত অন্যতম আসামি শাকিল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব–১১। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল মিয়া (৩০), রূপগঞ্জের ভোলাব এলাকার মো. মোস্তফার ছেলে। মামলার সূত্রে জানা যায়, গত ৩০ […]
বন্দরে আজমেরী ওসমানের সহযোগী অনিক সরদার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদারকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল দুপুরে) তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে ভোর ৪ টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আজমেরী ওসমানের অন্যতম হোতা অনিক সরদারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভোরে […]
