নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আদমজী বিহারী ক্যাম্পে মাদকসম্রাট জাকির, জাহিদ ও ছনু এখনো ধরাছোঁয়ার বাইরে:

আদমজী বিহারী ক্যাম্পে মাদকসম্রাট জাকির, জাহিদ ও ছনু এখনো ধরাছোঁয়ার বাইরে:

প্রকাশিতঃ

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি ও নতুন বাজার এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন কুখ্যাত মাদক ডিলার জাকির, ছনু ও জাকির। আদমজীর বিহারী কলোনি ও আশপাশের এলাকায় সাধারণ মাদক বিক্রেতা ও সেবীরা মাঝেমধ্যে গ্রেফতার হলেও এই তিন মূল হোতা রহস্যজনক কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে। তাঁদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, আঙুল উঠছে থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তার দিকে। ইতোমধ্যে গত ১৩ এপ্রিল অভিযান চালিয়ে তাঁদের এক সহযোগী শাহাবুদ্দীন (৩৫) কে ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।অনুসন্ধানে জানা যায়, আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প ৩নং বালুর মাঠ এলাকার রুস্তম মেকারের ছেলে জাহিদ একজন চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে অসংখ্য মাদকের মামলা রয়েছে। অন্যদিকে বিহারী কলোনির আতঙ্কের নাম জাকির ও ছনু।স্থানীয়দের অভিযোগ, বিহারি কলোনির পুরো মাদক সাম্রাজ্য এখন জাকির, জাহিদ, ছনুর নিয়ন্ত্রণে। বর্তমানে আদমজী বিহারী ক্যাম্পে তারা একাই একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে মাদকের। এলাকা বাসীর দাবি, বিহারী ক্যাম্প থেকে ছিঁচকে মাদক বিক্রেতারা গ্রেফতার হলেও জাহিদ, জাকির ও ছনু দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ উঠেছে, সিদ্ধিরগঞ্জ থানার কিছু অসাধু কর্মকর্তা তাঁদের কাছ থেকে প্রতিমাসে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে তাদের গ্রেফতার এড়িয়ে চলছেন। কোনো এক অদৃশ্য কারণে তারা বারবার বেঁচে যাচ্ছে, যার ফলে অত্র এলাকায় মাদকের জয়জয়কার দিন দিন বেড়েই চলেছে। ভুক্তভোগীরা জানান, প্রশাসনও ম্যানেজ হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। রাজনৈতিক ছত্রছায়ায় ইয়াবাসহ সব ধরনের মরণনেশা ছড়িয়ে দিয়ে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই চক্রটি। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এই মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। আমি যোগদানের পর থেকে একাধিক অভিযান ও মামলা হয়েছে। অপরাধী যত শক্তিশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মাদক নির্মূলে এলাকাবাসীর সঠিক তথ্য ও সহযোগিতা প্রয়োজন। আদমজী বিহারী কলোনির সাধারণ মানুষ এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তদারকি ও এই তিন মাদক গডফাদারের দ্রুত গ্রেফতারের প্রহর গুনছেন বলে জানান ওসি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!