নারায়ণগঞ্জ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন উপলক্ষে খন্দকার ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প  
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর!
সোনারগাঁয়ে এসিল্যান্ড ও প্রধান সহকারীর স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি,
ফতুল্লায় যুবদলের খালেক টিপু বলয়ে সন্ত্রাসীদের সশস্ত্র তান্ডব “রক্তযোদ্ধাকে হত্যার চেষ্টা” 
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত
জুলাই আন্দোলন: শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ উদ্ধার
বিএনপিতে নির্যাতিত নেতাদের অবমূল্যায়ন, দীর্ঘ হচ্ছে আফসোস!!
থানা কম্পাউন্ডে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা গ্রেপ্তার-১
বন্দরে পরিত্যক্ত কটন মিলে চুরি গ্রেপ্তার- ২
বন্দরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
আঙ্গুলফুলে কলাগাছ বনে যাওয়া যমুনা ডিপোর নাইটগার্ড মিলনের বিরুদ্ধে দুদকের তদন্তের দাবি
জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে লাখ টাকা জরিমানা
ফতুল্লার কাঠেরপুলের বহু অপকর্মের হোতা সোহেলের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ সনাতন পাটির আয়োজনে নগরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় বর্নাঢ্য শোভাযাত্রা
ছেলেসহ খোরশেদের ওমরাহ পালনের জন্য রওনা
ফতুল্লায় টর্চারসেলে নির্যাতনের ঘটনায় বাচ্চু মন্জু গ্রেপ্তার, উদ্ধার আড়াইলাখ
সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো?
জুলাই শহীদদের স্বরণে দোয়া ও বৃক্ষরোপণ খোরশেদের
Next
Prev
প্রচ্ছদ
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !

কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !

প্রকাশিতঃ

জুলাই আন্দোলনে আহতদের মধ্যে শতকোটি টাকা অনুদান হিসেবে ্যায় করলেও জুলাইয়ে স্বেরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে কর্মরত আহত সাংবাদিকদের জন্য কানা কড়ি খরচা করেনি বিগত বতর্মান সরকার। বরাদ্দতো দূরের কথা বিগত আড়াই বছরে কোন খোঁজ নেয়া হয় নি বলে অভিযোগ উঠেছে।

জানাগেছে, ২০২৪ ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে মূলত ১৮ই জুলাই ছাত্র জনতার আন্দোলন তীব্রতার রূপ নেয। ভোর থেকেই রাস্তায় নেমে পড়ে ছাত্রছাত্রীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে। দিন সকাল টার পর হতেই তারা শহরের নম্বর রেলগেট থেকে চাষারা গোল চত্বর অবস্থান নেয়। সকাল দশটার পরেই পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সশস্ত্র অবস্থায় ছাত্র আন্দোলনকে দমন করার জন্য ছাত্রছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে।

পুলিশের এলোপাতাড়ি গুলি আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। সাংবাদিকরা এই কঠিন পরিস্থিতিতে অত্যন্ত কৌশলে তাদের দায়িত্ব পালনের জন্য মাঠে থেকে সংবাদ সংগ্রহ করছিলেন।

২০২৪ ১৮ই জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন জাগো নিউজ২৪ এর জেলা প্রতিনিধি স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার মোবাশ্বির হোসেন শ্রাবণ।

ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিক মোবাশ্বির জানান, দুপুর তিনটা কিংবা সোয়া তিনটার দিকে প্রেসিডেন্ট রোডের এখানে আন্দোলনরত ছাত্র জনতার উপরে পুলিশ নির্বিচারে গুলি বর্ষন করা হয়। ওই সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের ছোড়া গুলি শ্রাবণের মাথায় বিদ্ধ হয় শ্রাবণ সাথে সাথেই রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় সাংবাদিক ছাত্রদের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

একই দিনে দৈনিক নয়াদিগন্তের ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ পেশাগত দায়িত্ব পালনকালে বিবি রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছবি তুলতে গেলে পুলিশের সাথে থাকা সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় তার ক্যামেরা মোবাইল ভাঙচুর করাসহ তাকে এলোপাতাড়ি আঘাাত করা হয়। একপর্যায়ে এস এস স্টিলের ধাতব দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর ভাবে আহত করার পর পরই আন্দোলন শিক্ষার্থীরা ঘটনাস্থলে এলে হামলাকারীরা সটকে পরে।

ছাত্ররা ফটোসাংবাদিক সবুজকে উদ্ধার করে চাষার মোড়ে নিয়ে আসলে স্থানীয় সাংবাদিকরা তাকে খানপুর ৩০০ সজ্জা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

১৯ শে জুলাই ২০২৪ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সকালে ১১ঃ ০০ টার দিকে এন এন টিভির স্টাফ রিপোর্টার শাজাহান চৌধুরী মাসুম সন্ত্রাসী হামলার শিকার হন। সময় সন্ত্রাসীরা তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রড হকিস্টিক দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে তার। হামলায় আঘাত প্রাপ্ত মাথায় ১০ টিরো অধিক সেলাই দেয়া হয়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করে।

২০২৪ শে ১৯ শে জুলাই বিকাল তিনটার দিকে ভুইঘর রূপায়ণ টাউনের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধি আলআমিন প্রধানের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সেলাই রেঞ্জ রড দিয়ে প্রচন্ড মারধর করা হয় এবং সাথে থাকা ক্যামেরা তার ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন সাংবাদিকরা সম্মিলিতভাবে আলামিন প্রধানকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।

এরি মধ্যে স্বেরাচারী হাসিনা সরকারের পতনের দুই বছর পেরিয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ, জেলা প্রশাসক এবং আন্দোলনে আহত নিহতদের খোঁজ খবর নিলেও জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের পাশে দারায়নি কেউ!

রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনসহ যখন জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারকে বিভিন্ন সহযোগিতা প্রদান করেন। আর অনুষ্ঠানের মিডিয়া কভারেজে সাংবাদিকদের সহযোগিতা নেয়া হলেও জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের খবর এখনো পর্যন্ত কাউকে নিতে দেখা যায়নি!

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জুলাই আন্দোলনে আহত সাংবাদিকরা প্রতিবেদককে জানান, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে অনলাইন নিউজ পোর্টালনিউজ নারায়ণগঞ্জ”-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে জুলাইয়ে আহত সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছিল। এরপর আর কেউই তাদের খোঁজ খবর নেননি।

আহত সাংবাদিকরা জানান, জুলাই যোদ্ধা হিসাবে জেলা সিভিল সার্জন কার্যালয়ে চাহিদা মাফিক কাগজপত্র জমা দেওয়ার পরেও তারা এখনো তালিকাভুক্ত হননি। তারা আরো বলেন, সাংবাদিকরা যেকোনো পরিস্থিতিতেই মাঠে থাকবেন। কোন অবস্থাতেই একজন পেশাগত সাংবাদিক দায়িত্ব কোন স্বীকৃতির আশায় নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন না। সমাজের পেশার প্রতি দায়িত্ববোধ থেকেই সাংবাদিকরা তাদের কাজ করে যায়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জেলা তথ্য অফিস এবং সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হলে আমর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেই। অথচ, আমরা জুলাই যোদ্ধা হিসাবে দুই বছর অতিবাহিত হলেও তালিকাভুক্ত না হওয়াটা দুঃখজনক।

উল্লেখ্য বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জের আহত সাংবাদিকদের সংবর্ধনা দিলেও নারায়ণগঞ্জের রাজনৈতিক দলের স্থানীয় প্রশাসনের জুলাইয়ে আহত সাংবাদিকদের প্রতি দৈনতা নারায়ণগঞ্জের সচেতন মহল কে অবাক করেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!