নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় যুবদলের খালেক টিপু বলয়ে সন্ত্রাসীদের সশস্ত্র তান্ডব “রক্তযোদ্ধাকে হত্যার চেষ্টা” 

ফতুল্লায় যুবদলের খালেক টিপু বলয়ে সন্ত্রাসীদের সশস্ত্র তান্ডব “রক্তযোদ্ধাকে হত্যার চেষ্টা” 

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদকঃ তুচ্ছ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবী সংগঠন ফতুল্লা ব্লাড ডোনার্সের সভাপতি আশরাফুল ইসলাম তৌকিরকে(৩০) হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে যুবদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিনগত রাতে ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় অনিক নামে এক প্রতিবেশীকে পোস্ট অফিস মোড়ে ট্রাক চাপা দেয়ার চেষ্টা হয়েছে খবর পেয়ে তৌকির ঘটনাস্থলে গিয়ে দু’জনের মধ্যে সৃষ্ট বিরোধ মিমাংসা করে দেয়। আপোষ মিমাংসার ঘটনা ট্রাক চালকের মনপুত না হওয়ায় ট্রাক চালক যুবদলের সন্ত্রাসী সৈকত রাজকে ফোন করে জানালে সন্ত্রাসী সৈকত দলবল নিয়ে তৌকিরের উপর সশস্ত্র হামলা চালিয়ে হাত, পা পিটিয়ে ভেঙে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তৌকিরকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে।

স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসী সৈকত রাজ কোঁতালেরবাগ এলাকার বাসিন্দা।  তাঁর বিরুদ্ধে কিশোর গ্যাং শেল্টার দেয়া, মাদক ব্যবসা, জুয়ার বোর্ড পরচালনাসহ চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে। সন্ত্রাসী সৈকত রাজ ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপুর বলয়ে রাজনীতি করেন।

উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় আহত তৌকির কয়েক বছর ধরে ফতুল্লা ব্লাড ডোনার্সের মাধ্যমে মানবিক কর্মকান্ড করে আসছে। এই সংগঠনের মাধ্যমে প্রায় ৩ সহস্রাধিক মানুষকে রক্ত দিয়ে মানবিক সহযোগীতা করেছে।  এছাড়াও করোনাকালীন সময়ে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা এবং করোনার সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

এ হামলার ঘটনায় ফতুল্লা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সন্ত্রাসী সৈকত রাজসহ তার সহযোগীদের গ্রেফতার এবং দল থেকে বহিষ্কার দাবি করেছে স্থানীয় সচেতন মহল।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানিয়েছেন,  লিখিত অভিযোগ পেয়েছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!