পবিত্র ওমরা পালনের উদ্দেশ্য একমাত্র পুত্র ইসতিয়াক আলম খন্দকার নকীব সহ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও সদ্য নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
আজ বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্স যোগে তিনি দেশ ত্যাগ করেন।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এক বার্তায় সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন সময় সল্পতার জন্য অনেকের কাছে বিদায় ও দোয়া নিতে পারি নাই। আমি সকল মুসলিম সহ বাংলাদেশের জন্য, বিশেষ করে নারায়নগঞ্জবাসীর জন্য বিশেষভাবে দোয়া করবো ইনশাআল্লাহ।




