নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
মাদক-চুরি ও ছিনতাইকারীদের হোতা সৌরভ এখন এমপি পুত্রের রাইট হ্যান্ড!
মাদক শুধু তোমাকে না পরিবার ও সমাজকেও ধবংস করে -সদর ইউএনও
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদী খেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব!
Next
Prev
প্রচ্ছদ
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা

সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) লোগো নাম ব্যবহার করে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চালক স্থানীয়দের দাবি, সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে এই কার্যক্রম চালানো হলেও আদতে এটি একটি সুকৌশলী নীরব চাঁদাবাজি, যা বন্ধে প্রশাসনের কোনো দৃশ্যমান ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না।

নগরীর নিউ মেট্রো সিনেমা হলের সম্মুখস্থ সড়ক, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লেগুনা, পিকআপ সিএনজি স্ট্যান্ড এলাকায় এই অর্থ আদায়ের চিত্র দেখা গেছে।

অনুসন্ধানে দেখা যায়, অর্থ আদায়ের জন্যনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনউল্লেখ সংবলিত নীল রঙের একটিটোল ফি আদায়ের রশিদব্যবহার করা হচ্ছে। তবে রশিদটিতে একাধিক গুরুতর অসংগতি জালিয়াতির ছাপ স্পষ্ট। রশিদটিতে সন হিসেবে২০২৬উল্লেখ থাকলেও, চালকদের ধরিয়ে দেওয়া রশিদের হাতে লেখা তারিখে২৪//২৮‘ (২৪ জুলাই ২০২৮) লেখা রয়েছে, যা অগ্রিম এবং অবাস্তব। নিচে আবার২০২৬ থেকে ২০২৭ পর্যন্তসেশনের কথা উল্লেখ আছে।

রশিদে নির্দিষ্ট কোনো ফি ছাপানো নেই। পেনসিল বা কলম দিয়ে কেটে ইচ্ছেমতো১৫০ টাকাএবং১০০ টাকালিখে আদায় করা হচ্ছে। রশিদে১০ চাকা বাস/ট্রাক টুলএবং চাকা ট্রাক টুলএর মতো বিভ্রান্তিকর বিবরণী ব্যবহার করা হচ্ছে।

রশিদের নিচে ইজারাদার হিসেবেমোঃ নজরুল ইসলাম‘-এর নাম ব্যবহার করা হলেওআদায়কারীর স্বাক্ষরস্থানটি সম্পূর্ণ খালি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী ট্রাক কাভার্ড ভ্যান চালক জানান, মহাসড়ক কিংবা সিটি কর্পোরেশনের আওতাধীন ব্যস্ত সড়কে এভাবে যত্রতত্র স্ট্যান্ড বসিয়ে বা গাড়ি থামিয়ে টাকা আদায় করা সম্পূর্ণ বেআইনি। কোনো ধরনের সরকারি নীতিমালা না মেনে কেবল একটি দায়সারা রশিদের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে উল্টো হেনস্তার শিকার হতে হয়।

স্থানীয় সচেতন মহল একেবৈধতার মোড়কে অবৈধ চাঁদাবাজিবলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করায় সাধারণ চালকরা বিভ্রান্ত হচ্ছেন এবং বাধ্য হয়ে টাকা দিচ্ছেন।

একাধিক ভুক্তভোগী ট্রাক কাভার্ড ভ্যান চালক জানান,​সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষকে এই আর্থিক হয়রানি থেকে রক্ষা করতে অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। নাসিক কর্তৃপক্ষ এই ইজারা বা টোল আদায়ের বিষয়ে অবগত কি না, কিংবা কোনো চক্র নাসিকের নাম ভাঙিয়ে এই অপরাধ কর্মযজ্ঞ চালাচ্ছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!