ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, রমজানের আত্মত্যাগ মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে। সাংবাদিকরা রাষ্ট্র, সমাজ ও মানুষের কল্যাণেও কাজ করে থাকে।
আজ নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটি তাদের তাদের সামর্থ্য অনুযায়ী সমাজের গরিব, দুস্থ লোকদের মাঝে যে ইফতার সামগ্রী বিতরণ করছে আমি তা দেখে অভিভূত।
এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
সাংবাদিকদের মতো সমাজের বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য বলে আমি মনে করি।
এতে করে কিছুটা হলেও সমাজের দুঃস্থ ও অসহায় মানুষগুলো উপকৃত হবে।
নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সমাজের অবহেলিত ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
রবিবার (১৫ মার্চ) বিকাল ৩ টায় চাষাড়াস্থ রির্পোর্টাস ইউনিটি কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ্ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্ত রাখেন সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন, সাংবাদিক গাফফার লিটন,সুমন ইসলাম,জান্নাতুল তুলি,নবী হোসেন,মাসুদ আহমেদ প্রমুখ।
পরে শতাধিক নারী- পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।




