ইরানে হামলা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াত।
শুক্রবার (১৩ মার্চ) বাদজুম্মা জালকুড়ি বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা সদস্য আলহাজ্ব নেকবর আলী, বাবুল প্রধান, সভাপতি আলহাজ্ব শাকির আহাম্মেদ, সহ–সভাপতি মোবারক হোসেন, মিজানুর রহমান, আককাছ আলী, আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, ছাদেক আলী ফকির জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরী, জালকুড়ি বাসস্ট্যান্ডস্থ ছমির উদ্দিন কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, নেদায়ে ইসলাম জেলার সাধারণ সম্পাদক হাকিম নুরুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।
জাকির হোসেন বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল বর্বরভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘণ। পবিত্র রমজান মাসে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল নেক্কার জনক ভাবে ইরানের স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”




