নারায়ণগঞ্জ রবিবার | ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩
রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত
শ্রীবরদীতে প্রেসক্লাব শ্রীবরদী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত 
প্রতিবন্ধীদের মাঝে নারায়ণগঞ্জ বধির উন্নয়নের জি.আর চাউল বিতরণ
অনা মেম্বারের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দফতরে রওশন আলীর অভিযোগ!
চরকাশিপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় আওলাদকে ছুড়িকাঘাতে জখম!
জ্বালানি আমদানির উৎস সীমিত, উৎপাদনও কম
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে

সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তার না করার অভিযোগ পাওয়া গেছে। নাসিক ৬নং ওয়ার্ড  এলাকার ফ্যাসিবাদের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আবু খান ওরফে পিস্তল আবু, দুর্নীতির বরপুত্র যুবলীগ নেতা মতির পিএস ও ক্যাশিয়ার শরীফ, মাদকের গডফাদার একাধিক হত্যা মামলার আসামি নাহিদ  প্রকাশ্যে হলেও এখনও গ্রেপ্তার হয়নি। এদিকে আবু খান, নাহিদ ও তার বাহিনী বিভিন্ন সময় এলাকায়  প্রকাশ্যে স্বশস্ত্র মহড়া দিয়ে সৃষ্টি করছে আতংক। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে।অন্যদিকে, কয়েক বিএনপি নেতার ছত্রছায়ায় এলাকায় নেট, ডিস ও মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে প্রকাশ্যে আবু খান সহযোগী সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিচ্ছে। এনিয়ে এলাকায় বিরোধ চরমে উঠেছে।  এরফলে যে কোনো সময় বড় ধরণের নাশকতা ও প্রাণহানীর আশংকা করছেন এলাকাবাসী। জানাগেছে, গত ৫ আগষ্টের আদমজী সোনামিয়া মার্কেট  এলাকার মৃত পৈলন খাঁর ছেলে যুবলীগ নেতা আবু খান সাবেক এমপি শামীম ওসমান ওসমান ও সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের   ছত্রছায়ায় আদমজী  এলাকার অপরাধের সাম্রাজ্য  গড়ে তুলেন। সাবেক  কাউন্সিলর সিরাজের সাথে সু-সম্পর্ক গড়ে তুলে সন্ত্রাসী গুলু মেম্বারের আপন ভাই হওয়ার সুবাদে শামীম ওসমানের গুড লিষ্টের তালিকাতে ও স্থান করে নেয় সে। শামীম ব্লকের একনিষ্ঠ হয়ে আবু খান এলাকায় অপরাধের রাম রাজত্ব গড়ে তুলে। এলাকায় ছিনতাই, মাদক, সুদের ব্যবসা, ভুমিদস্যুতা, মারামারি এমন কোনো অপকর্ম নেই যা আবু খান ও তার বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত না হয়েছে। মাদরাসা ছাত্র সাগরকে নির্মম ভাবে গুলি করে হত্যা মামলার আসামিও এই আবু খান। এছাড়া মতির পিএস ও ক্যাশিয়ার সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের পদধারী নেতা শরীফ হোসেন। শরীফ হোসেন নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার মৃত ফজল হকের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। শরীফের আপন দুই ভাই সজিব ও আরিফ ৬নং ওয়ার্ডের মাদকের ডিলার হিসেবে পরিচিত। এছাড়া মতির সকল অবৈধ সম্পদের তথ্য রয়েছে পিএস শরীফের কাছে। অন্যদিকে প্রকাশ্যে থেকে একাধিক মামলার আসামি পক্ষী মজিবুরের ছেলে এখনও নিয়ন্ত্রণ করছে মাদকের বিশাল নেটওয়ার্ক। এদিকে গত ০৫ আগষ্ট সরকার পতনের পর আবু খান ও তার বাহিনীর সদস্যরা আত্নগোপনে গেলেও কিছুদিন পর ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি বিএনপি নেতা দর্জি সেলিমের ছত্রছায়ায় ফের প্রকাশ্যে আসে আবু। ফিরেই আবু ও তার বাহিনী প্রকাশ্যে স্বশস্ত্র মহড়া দিয়ে সৃষ্টি করছে আতংক। আধিপত্য বিস্তারের প্রতিযোগীতায় নেমেছে মাঠে।অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে স্বর্বশান্ত করেছে আবু খান। তার বিরুদ্ধে হত্যা, মারামারিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহারভুক্ত আসামি। নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, বিএনপির কয়েকজন নেতার শেল্টারে আবু খান ওরফে পিস্তল আবু বেপরোয়া হয়ে উঠেছে। ওই নেতারা আবু বাহিনীকে দিয়ে মাদক, নেট ও ডিস ব্যবসা দখল চাঁদাবাজি, ছিনতাই, চুরিসহ নানা অপকর্ম করে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। তাই এলাকার নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃংখলা বজায় রাখতে ফ্যাসিস্ট সরকারের দোসর  আবু খানসহ বৈষম্য মামলার সকল আসামিকে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!