নারায়ণগঞ্জ রবিবার | ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩
রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত
শ্রীবরদীতে প্রেসক্লাব শ্রীবরদী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত 
প্রতিবন্ধীদের মাঝে নারায়ণগঞ্জ বধির উন্নয়নের জি.আর চাউল বিতরণ
অনা মেম্বারের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দফতরে রওশন আলীর অভিযোগ!
চরকাশিপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় আওলাদকে ছুড়িকাঘাতে জখম!
জ্বালানি আমদানির উৎস সীমিত, উৎপাদনও কম
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরুর মাংস ব্যবসায়ীর দশ লাখ টাকা লুট করেছে অজ্ঞাত ছিনতাইকারীদল। এসময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আমিন (১৬) নামে এক কর্মচারী গুরুতর আহত এবং  মোঃ হযরত (৪০), ওয়াসিম (৪০) নামে আরো দুইজন আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপির মেরিখালি ব্রিজের নিচেইউটার্নে ছিনতাইয়ের এঘটনা ঘটে।

ভুক্তভোগী মাংস ব্যবসায়ী সোহাগ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করে বলেন, আমি একজন গরুর মাংসের ব্যবসায়ী। সন্ধ্যা অনুমান ০৬:২০ ঘটিকার সময় আমার কর্মচারী মোঃ হযরত (৪০), ওয়াসিম (৪০) এবং আমিন (১৬)-গণ আমার নিজ নামীয় পিকআপ নিয়া মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন রায়পুরা এলাকায় গরুর কেনার জন্য দশ লাখ টাকা নিয়ে রওনা হয়। পরবর্তীতে একই তারিখ অর্থাৎ ইং ১৪/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় আমার কর্মচারীরা পিকআপ নিয়া সোনারগাঁ থানাধীন পিরোজপুর সাকিনস্থ পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেরিখালী ব্রীজের নিচে ইউটার্নে পাকা রাস্তার উপর পৌছাইলে একটি অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাতনামা ০৬ জন কালো মুখোশ পরিহিত বিবাদীরা সেখানে আসিয়া আমার কর্মচারীদের বহনকৃত পিকআপের গতিরোধ করে। এরপর বিবাদীরা তাহাদের হাতে ধারালো রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল সহ সিএনজি হইতে নামিয়া আমার কর্মচারীদের পিকআপ থেকে নামাইয়া মারধর করিতে থাকে। বিবাদীরা তাহাদের হাতে থাকা ধারালো অস্ত্র চাপাতি চাইনিজ কুড়াল দিয়া কোপাইয়া আমার কর্মচারী আমিন এর ডান পা মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। এরপর বিবাদীরা আমিন এর সাথে থাকা গামছার ভেতর মোড়ানো অবস্থায় নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা এবং একটি এন্ড্রয়েট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা ছিনাইয়া নিয়া যায়। তখন আমার অপরাপর কর্মচারীরা ডাক চিৎকার শুরু করিলে বিবাদীরা সিএনজি যোগে দ্রুত সেখান থেকে মেঘনা ব্রীজের দিকে চলিয়া যায়। বিবাদীদের বয়স অনুমান ২০/২৫ বৎসরের মধ্যে। তাহাদের পড়নে নীল রংয়ের গেঞ্জী ছিল। তাহারা নারায়ণগঞ্জ এর আঞ্চলিক ভাষায় কথা বার্তা বলে। তাহারা সকলে কালো রংয়ের মুখোশ পরিহিত ছিল। পরে কর্মচারীরা বিষয়টি মোবাইল ফোনে আমাকে জানাইলে আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং লোকজনের মাধ্যমে গুরুতর আহত আমিনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় পাঠাইয়া দেই। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রহিয়াছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!