সিদ্ধিরগঞ্জে ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন তাকওয়া টাওয়ার থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মাকসুদুল হাসান জনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার সংলগ্ন এলাকার শুক্কুর আলী বাসিন্দা। এর আগে দুপুর ১২টার […]
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা শেষে কর্মসূচিটি শেষ হয়। এসময় সিদ্ধিরগঞ্জ […]
এক বছরেও লাশের রাজনীতি থেকে মুক্তি পায়নি দেশ : মোমিন মেহেদী

‘জুলাই থেকে জুলাই : কি পেয়েছে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এক বছরেও লাশের রাজনীতি থেকে মুক্তি পায়নি দেশ। ৫ আগস্টের আন্দোলনের সময় জনগণ চেয়েছিলো লাশের রাজনীতি বন্ধ হবে। কিন্তু তা না হয়ে এক জুলাই থেকে আরেক জুলাই এসে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। ১৮ জুলাই শুক্রবার বেলা ১১ টায় […]
চাষাড়ায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, ৩০টি দোকান ভষ্মিভূত

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগুন লাগার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী আহত হন […]
জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে এনসিপি নেতারা

জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় তারা নামেন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারা দেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির […]
নগরীতে এনসিপির তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এনসিপির জেলা নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ […]
জুলাই পদযাত্রায় নারায়ণগঞ্জে এনসিপি নেতারা

জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার (১৮ জুলাই) দুপুর ৩টায় শহরের নিতাইগঞ্জ এলাকায় যান তারা। এদিন বিকেল ৪টায় নিতাইগঞ্জ থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারাদেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও এ আয়োজন করেছে। এ […]
