বীর মুক্তিযোদ্ধারাই আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক: ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ, নিজস্ব পরিচয় ও ভূখ– পেয়েছি। এই অর্জনের জন্য পুরো জাতি বীর মুক্তিযোদ্ধাদের কাছে চিরকৃতজ্ঞ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান […]
আপনাদের সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করবো – এসপি

‘নারায়ণগঞ্জের প্রধান সমস্যা মাদক’- বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই […]
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ–৫ (শহর–বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান মাসুদ। সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা ও পারিবারিক চাপের কারণ উল্লেখ করে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। এ সময় সাংবাদিক ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত […]
ডেঙ্গু থেকে সেরে উঠলে যা খাবেন

হারানো স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বিশ্রাম এবং সঠিক খাদ্য নিশ্চিত করতে হবে। ডেঙ্গু জ্বর চলাকালীন ডায়েট বা সঠিক খাদ্য ব্যবস্থাপনা যেমন জরুরি ঠিক তেমনি, ডেঙ্গু জ্বর–পরবর্তী খাদ্য ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ। ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পর শারীরিক শক্তি ও পুষ্টি ঘাটতি পূরণ করা খুব জরুরি। l ডেঙ্গু জ্বর–পরবর্তী খাদ্য হিসেবে প্রোটিন, ভিটামিনস, মিনারেল ও তরল […]
বিজয় দিবসে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

নারায়ণগঞ্জে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৫টা ৩৪ মিনিটে তোপধ্বনির পর শহরের চাষাঢ়ায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. […]
সেলিম ওসমানকে গ্রেফতারে উইজডমে পুলিশের অভিযান

জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি জাতীয় পার্টির সাবেক এমপি এ কে এম সেলিম ওসমানকে গ্রেফতারে তার কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড কারখানায় অভিযান চালায় ফতুল্লা মডেল থানা–পুলিশের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তবে সেখানে নারায়ণগঞ্জ–৫ আসনের সাবেক […]
হাদিকে গুলি: গা ঢাকা দিয়ে পালিয়ে থাকা কবির ফতুল্লায় গ্রেফতার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কবির পটুয়াখালী সদরের টিটকাটা এলাকার মৃত মোজাফফরের ছেলে। বর্তমানে কেরানীগঞ্জের […]
কী করবে জামায়াত, তিনশ আসনের ২২০টি চায় শরিকরা ?

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই–বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। এই নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ‘ইসলামি দলগুলোর সব ভোট এক বাক্সে’ আনার লক্ষ্যে আসন সমঝোতার […]
নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’: প্রধান উপদেষ্টা

নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তিগুলো বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানে বড় বাধা। তাই নির্বাচন আসার আগেই তারা এসব বাধা সরিয়ে নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির […]
আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজ শহীদ পুলিশের হাতে আটক

ষ্টাফ রিপোর্টার: ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও দোসর এবং চাঁদাবাজ শহীদকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ২ টায় শহরের গলাচিপা এলাকায় শহীদের নিজ বাসা হতে আটক করে পুলিশ। জানা যায়,গত আওয়ামী লীগের সরকারের শাসনামলে শহীদ নিজেকে আওয়ামী লীগের […]
ফতুল্লায় বিদেশ নেয়ার কথা বলে শফিকুলগংদের প্রতারনার শিকার জসিম!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকা হতে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে সাড়ে ৫ লাখ টাকা নেয়ার পর বিদেশ নিতে টালবাহানা এবং গ্রহনকৃত টাকা ফেরত দিতে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে শফিকুল ইসলামগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ লাইনস এলাকার আবদুস সাত্তারের ছেলে মো.জসিমউদ্দিন ফতুল্লা মডেল থানায় প্রতারক শফিকুল ইসলামগংদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ […]
আড়াইহাজারে বিএনপির প্রার্থী আজাদের ১২২ কোটি টাকা ঋণ কেলেঙ্কারি

“ আপন দেশ “ নামক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত নারায়ণগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদকে নিয়ে প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকদের সুবিধার্থে হুবুহু সংবাদটি প্রকাশ করা হলো: নেই কোনো অস্তিত্ব, আছে শুধু একটি সাইনবোর্ড। যাতে লেখা মেসার্স এস অ্যান্ড জে স্টিল। বেসিক ব্যাংকে যখন হরিলুট চলছিল, সে দৌড়ে শামিল হয়েছিলেন বিএনপির […]
স্বাধীনতার ৫৪ বছর পরেও লড়াই করতে হয়, গুলিবিদ্ধ হয় মানবতা -মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য আজও পূরণ হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ৫৪ বছর পরেও লড়াই করতে হয়, গুলিবিদ্ধ হয় মানবতা। সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরকে গুলি করে স্তব্ধ করে দেয়া হচ্ছে। এমন স্বাধীনতা তো আমাদের […]
সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয় র্যালি

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় চিটাগাংরোড থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ গোলাম মসিহ্। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, […]
আমতলীতে মহান বিজয় দিবস উদযাপিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে যথাযথ মর্যদায় ১৬ ডিসেম্বও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল প্রতুষে ৩১ বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয়মেলা, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রীতি ফুটবল ম্যাপ অনুষ্ঠিত হয়। […]
