‘এক কাপড়ে বের হন ম্যাডাম, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই

‘বাড়ির গেট ভাঙার পর ম্যাডামকে অনেকটা জোর করে গাড়িতে তুলে দেওয়া হয়। ভেতরে গিয়ে ভাঙে ম্যাডামের কক্ষের দরজা। এরপর এক কাপড়ে যে গাড়িতে ম্যাডামকে বাড়ি ছাড়তে হয়েছিল সেটি চালাচ্ছিলাম আমি।’ নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেদিনের স্মৃতিচারণে […]
বহিষ্কার হলেন গিয়াসউদ্দিন-শাহ্ আলম

নারায়ণগঞ্জ–৪ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলমে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য […]
বন্দরে বীর মুক্তিযোদ্ধা তাজুল মাস্টার আর নেই

বন্দরে বীর মুক্তিযোদ্ধা তাজুল মাস্টার (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় তিনি অবিবাহিত ছিলেন। মরহুমের নামাজে জানাজা বাদ মাগরিব বন্দরের ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় […]
খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির শোক ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় শোক বইতে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শোক বইতে স্বাক্ষর করে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে […]
সিদ্ধিরগঞ্জে ছাটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় অবস্থিত “কোরেশ বাংলাদেশ পিএলসি লিমিটেড” কারখানার সামনে এ শ্রমিক অসন্তোষ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের […]
নির্বাচনী মাঠে আছি, শেষ পর্যন্ত থাকবো – মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, গত ২৯ ডিসেম্বর যথাযথভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছি এবং কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত থাকবো, ইনশাআল্লাহ। মুফতি মাসুম বিল্লাহ দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিক নিউজ সঠিক নয়। আমি নির্বাচনী মাঠে আছি, কেন্দ্র নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত থাকবো। […]
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সনাতন পার্টির শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক ও সাধারন সম্পাদক অবিরাম সুত্রধরসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দরা। এক শোক বার্তায় বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক বলেন, বেগম খালেদা […]
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ আজ ৩০ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ অবগত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। নেতৃদ্বয় তাঁর রুহের মাগফিরাত কামনা […]
খালেদা জিয়া : তার তুলনা তিনি নিজেই

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব অনন্য, তাকে বিভিন্ন সময় যারা কাছ থেকে দেখেছেন তারা এ কথা সহজেই স্বীকার করে থাকেন। এছাড়া দূর থেকেও যারা তাকে দেখেছেন, তারাও বলেন, বাংলাদেশের রাজনীতিতে তিনি অনন্য চরিত্রের অধিকারী। শুধু আপসহীনতার জন্য নয়, ত্যাগ স্বীকার ও কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা ছিল তার। এ ধরনের চরিত্র খালেদা জিয়া পেয়েছিলেন […]
ফতুল্লায় এখনও বহাল শাহীনের রমরমা মাদক ব্যবসা!!

ষ্টাফ রিপোর্টার: প্রায় তিনমাস আগেও মাদক ব্যবসার আধিপাত্য নিয়ে শাহীনের সাথে প্রতিপক্ষ গ্রুপের রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল। সে সময়ের সেই সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহতের ঘটনা ঘটলেও শাহীন কিন্তু গুরুতর আহত হয়েছিল। মাদক বিক্রির টাকার জোড়ে বেশ কয়েকদিন হাসপাতালের বেডে থেকে সুস্থ হয়ে আবারও সেই পুর্বের ন্যায় রমরমা মাদকের হাট বসিয়েছে এ শাহীন ও তার বাহিনীর সদস্যরা। […]
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা অরুনের শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা অরুন। এক শোক বার্তায় ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা অরুন বলেন, গনতন্ত্রের মানসকন্যা,দেশনেত্রী, মাটি ও মানুষের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে মহান আল্লাহর ডাকে […]
খালেদা জিয়ার মৃত্যুতে যুবদল নেতা মুকুলের শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুবদল নেতা মাহবুব রহমান মুকুল। এক শোক বার্তায় যুবদল নেতা মাহবুব রহমান মুকুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক যিনি দেশের সাধান মানুষের কল্যানেই রাজনীতি করে গেছেন। সেই গনতন্ত্রের মানসকন্যা,দেশনেত্রী, মাটি ও মানুষের মা, আপোষহীন নেত্রী […]
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা মিলন ঢালীর শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হোসেন মিলন ঢালী। এক শোক বার্তায় ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো.আবিদ হোসেন মিলন ঢালী বলেন, গনতন্ত্রের মানসকন্যা,দেশনেত্রী, মাটি ও মানুষের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে মহান আল্লাহর ডাকে […]
মডেল মাসুদের রাজনৈতিক প্রহসন” “হঠাৎ আগমন, হঠাৎ প্রস্থান

নারায়ণগঞ্জের রাজনীতিতে গত কয়েক মাস ধরে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ—তিনি মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান ওরফে ‘মডেল মাসুদ’। হঠাৎ করেই তিনি রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হন, বড় পরিসরে শক্তি প্রদর্শন করেন, আবার ঠিক তেমনই হঠাৎ করেই নির্বাচনী মাঠ থেকে কার্যত নিভে যান। এই অস্থির উপস্থিতি নারায়ণগঞ্জের রাজনীতিতে সৃষ্টি করেছে বিভ্রান্তি, সন্দেহ এবং গভীর […]
মহাকালের সমাপ্তি, আমরা এতিম হলাম—-খোরশেদ

বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় ও প্রভাবশালী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এক শোক বার্তায় খোরশেদ বলেন, তিনি ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন সংগ্রামী নেত্রী। রাজনীতিতে তার উপস্থিতি ছিলো নক্ষত্রের মতো আলোকময়, আর তার প্রস্থানও […]
থার্টি-ফাস্ট নাইটে উচ্চশব্দ পরিহার করে শালীনতা বজায় রাখাই হবে আমাদের দায়িত্ব–খোরশেদ

সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আসসালামু ওয়ালাইকুম। আমি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সদ্য সাবেক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর, আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করছি যে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকাবহ ইন্তেকালে সমগ্র জাতি গভীর শোকে নিমজ্জিত। সকলকে তার রুহের মাগফেরাতের জন্য কুরআন খতম ও দোয়া করার অনুরোধ করছি । খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ০৩ দিনের জাতীয় শোক […]
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) […]
গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী

১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না। সময়ের পরিক্রমায় তিনি অনেক চড়াই–উৎরাই পেরিয়ে গৃহবধূ থেকে হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী। ঘরে–বাইরে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে তাকে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। স্বামী […]
যে বাড়িতে খালেদা জিয়া শৈশব কাটিয়েছেন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি দিনাজপুরে। তিনি এই জেলার মেয়ে। পরিবারের সবাই তাকে পুতুল নামে ডাকতেন। বাড়িটি মায়ের নামে ‘তৈয়বা ভিলা’ নামকরণ করা রয়েছে। এই বাড়িতেই কেটেছে তার শিশু ও কিশোরীকাল। দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ১৯৫৪ সালে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন খালেদা জিয়া। দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি এলাকায় অবস্থিত তৈয়বা ভিলায় […]
ব্যাটলিং বেগমস, খালেদা জিয়া, ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমগুলো। যেগুলোর শিরোনাম ও বর্ণনায় বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসনকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তাঁর প্রতিদ্বন্দ্বীতা, ক্ষমতা ও প্রতিরোধের বর্ণাঢ্য এক জীবনের কথা উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনের শুরুতেই উল্লেখ করেছে, বাংলাদেশে খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার কথা। যে […]
