নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ব্যাটলিং বেগমস, খালেদা জিয়া, ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন

ব্যাটলিং বেগমস, খালেদা জিয়া, ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন

প্রকাশিতঃ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমগুলো। যেগুলোর শিরোনাম ও বর্ণনায় বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসনকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তাঁর প্রতিদ্বন্দ্বীতা, ক্ষমতা ও প্রতিরোধের বর্ণাঢ্য এক জীবনের কথা উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনের শুরুতেই উল্লেখ করেছে, বাংলাদেশে খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার কথা। যে যাত্রার বর্ণনায় এসেছে শেখ হাসিনার প্রসঙ্গও। লিখেছে, নারী নেতৃত্বাধীন আরেক রাজনৈতিক দলের সঙ্গে খালেদা জিয়ার দশকের পর দশক ধরে চলা প্রতিদ্বন্দ্বীতা দক্ষিণ এশিয়ার রাষ্ট্রটির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বীতা ‘ব্যাটলিং বেগমস’ হিসেবে চিহ্নিত হয়েছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে নির্বাসিত। মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিন দশকের বেশি সময় ধরে চলা এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

অস্থির সময়ে উত্থান
আল জাজিরা লিখেছে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক বিদ্রোহে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বাংলাদেশ গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে। একের পর এক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পর যিনি দেশকে স্থিতিশীল করেছিলেন, সেই জিয়াউর রহমান রেখে যান একটি ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা এবং হঠাৎ করেই প্রতিষ্ঠাতাবিহীন হয়ে পড়া বিএনপিকে।

স্বামী রাষ্ট্রপতি থাকাকালে খালেদা জিয়া সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কিন্তু জিয়ার মৃত্যুর পর বিএনপির শীর্ষ নেতারা দলকে ঐক্যবদ্ধ করা এবং জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে খালেদাকেই একমাত্র ব্যক্তি হিসেবে দেখেন।

আলজাজিরা লিখেছে, জিয়াউরের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি আবদুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। কিন্তু কয়েক মাসের মধ্যেই ১৯৮২ সালের মার্চে সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। জারি করেন সামরিক আইন।

এই অস্থির প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো যখন টিকে থাকার লড়াই করছে ঠিক সে সময় খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান শুরু হয়। শেষ পর্যন্ত তিনি কঠোর সামরিক শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এক নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।

ক্ষমতা, প্রতিরোধ, অসুস্থতা
দ্য গার্ডিয়ান লিখেছে, স্বামীর রাজনৈতিক উত্তরাধিকার গ্রহণের পর সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে খালেদা জিয়া তাঁর আপসহীন অবস্থান ধরে রাখেন। এ কারণে দ্রুতই তাঁর একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী তৈরি হয়। ১৯৯১ সালে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্বে থাকেন। একই বছর হওয়া নির্বাচনে (ষষ্ঠ জাতীয় সংসদ) জয়ী হলেও তাঁর দ্বিতীয় মেয়াদ ছিল খুবই সংক্ষিপ্ত। ওই নির্বাচনের ফলাফল বিরোধীদের বর্জনের মুখে পড়ে। অল্প কিছুদিন পর তিনি পদত্যাগ করেন।

খালেদা জিয়া তৃতীয় দফায় ক্ষমতায় বসেন ২০০১ সালে। কিন্তু এই মেয়াদে তাঁর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় গেলে খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

বিবিসি লিখেছে, শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে খালেদা জিয়া প্রতিরোধের সবচেয়ে দৃশ্যমান প্রতীকে পরিণত হন। জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলে খালেদা জিয়া ২০১৪ সালের নির্বাচন বর্জন করেন। পরে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দি হন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন।

ব্রিটিশ গণমাধ্যমটি আরও লিখেছে, গত বছরের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন খালেদা জিয়ার জীবনাবসান হলো। মৃত্যুর আগ পর্যন্ত আসন্ন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বীতার কথা শোনা যাচ্ছিল।

নিউইয়র্ক টাইমস লিখেছে, জীবনের শেষ এক দশকে অসুস্থতায় ভোগা খালেদা জিয়াকে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ধারাবাহিকভাবে চাপের মুখে রেখেছিল। একের পর এক মামলা দায়ের হওয়ায় তাঁকে কখনো কারাগারে, কখনো গৃহবন্দি অবস্থায় রাখা হয়। মৃত্যুর আগে বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং লিভারের গুরুতর সমস্যায় ভুগছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের গণমাধ্যম।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!