নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বড় রাজনৈতিক ম্যান্ডেট পেয়ে এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে পাওয়া এই ম্যান্ডেট দলটিকে এককভাবে দেশের সংবিধান সংশোধনসহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া এই দলটির ওপর তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চাপও থাকবে বেশি। দেশটিতে বিপর্যস্ত অর্থনীতি, […]
নির্বাচনের পর হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ, কী ঘটেছে, কেন এতো আলোচনা?

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের পরদিন একজন নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। ওই নারী অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ভোট দেওয়ার কারণে তাকে ধর্ষণ ও লাঞ্চিত করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের কাছে যখন এই অভিযোগ করছিলেন, সে সময়ের ভিডিও বিবিসির কাছে এসেছে। সেই ভিডিওতে দেখা যায়, তিনি এ-ও অভিযোগ করছিলেন যে, বৃহস্পতিবার […]
বন্দরে শিক্ষার্থীকে অপহরন করে মুক্তিপন আদায়

বন্দরে কলেজ পড়ুয়া ছাত্রসহ তার বন্ধুকে অস্ত্রের মুখে জিম্মি করে শারীরিক নির্যাতন করে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বন্দর থানার ফরাজিকান্দা প্রধান ফিলিং স্টেশনের সামনে ঘুরতে এসে অপহরণের শিকার হন ওই শিক্ষার্থীসহ তার বন্ধু। এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর চাচা সোহরাব মিয়া […]
আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে আহত ২, পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাউছিয়া–আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে […]
নগরীর পাইকপাড়ায় ছিনতাইকারীর কবলে দুই যুবক

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া পুল এলাকায় ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে দুই যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পাইকপাড়া পুলের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এর মধ্যে দুই যুবক নিতাইগঞ্জের বাসিন্দা মাহির আবিদ ও সামিন হোসাইন মাহিম ফজরের নামাজ আদায় করতে পাইকপাড়া পুলের সামনের মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। মসজিদের সামনে পৌঁছালে […]
