নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নগরীর পাইকপাড়ায় ছিনতাইকারীর কবলে দুই যুবক

নগরীর পাইকপাড়ায় ছিনতাইকারীর কবলে দুই যুবক

প্রকাশিতঃ

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া পুল এলাকায় ফজরের নামাজ আদায় করতে যাওয়ার পথে দুই যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পাইকপাড়া পুলের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এর মধ্যে দুই যুবক নিতাইগঞ্জের বাসিন্দা মাহির আবিদ ও সামিন হোসাইন মাহিম ফজরের নামাজ আদায় করতে পাইকপাড়া পুলের সামনের মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। মসজিদের সামনে পৌঁছালে এক যুবকসহ আরও দুইজন তাদের পথরোধ করে। এ সময় ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

ভুক্তভোগী সামিন হোসাইন মাহিম বলেন, আমরা দু’জন ফজরের নামাজ পড়তে যাচ্ছিলাম। মসজিদের সামনে পৌঁছাতেই তিনজন আমাদের ঘিরে ধরে। একজন ছুরি বের করে ভয় দেখায়। তখন প্রাণ বাঁচাতে মোবাইল ফোন ও পকেটে থাকা টাকা দিয়ে দিই।

ঘটনার পর ভুক্তভোগীরা সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে তিনজনের মধ্যে দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শনাক্ত হওয়া এই দুই ব্যক্তি এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল এবং জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছে।

এদিকে সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড, জল্লারপাড়, জিমখানা এলাকা ও টানবাজারসহ একাধিক স্পটে ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে রাত হলেই চলাচলকারী পথচারীরা এই ছিনতাইয়ের শিকার হচ্ছেন।

স্থানীয়দের দাবি, এসব এলাকায় নিয়মিত পুলিশি টহল বাড়ানো না হলে ছিনতাইকারীদের দৌরাত্ম্য আরও বাড়তে পারে।

এ বিষয়ে পুলিশ জানায়, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!