পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ত্রিবর্দী এলাকায় পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা […]
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার ফোরস্টার ডকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. পনির হোসেন। তিনি ঢাকার […]
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরের এনসিপি নেতা আমিনুল ইসলামকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। তার আপন ছোট ভাই ও হত্যা মামলার আসামি মেহেদী হাসান রাব্বি কারাগারে থাকলেও তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ওমর ওরফে ‘পিস্তল ওমর’কে নিয়ে এলাকায় আতঙ্কের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে অস্ত্র হাতে ওমরের একাধিক ছবি ও […]
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকার প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ […]
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!

ষ্টাফ রিপোর্টার: আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে দলকে আজ এ পর্যায়ে নিয়ে আসছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করছেনা বিএনপি এমন অভিযোগের যেন শেষ নেই। ফেব্রুয়ারীতে সরকার গঠনের পরবর্তী সময়ে দলের ভেতরে দেখা যাচ্ছে আওয়ামী দোসরদের ব্যাপক পদচারনা। ত্যাগীদের অবমুল্যায়ন করে সুবিধাবাদীরা বর্তমানে আওয়ামী দোসরদের প্রতি সুনজর দিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করে নিজেদের আখের […]
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!

স্টাফ রিপোর্টার: ফতুল্লা বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বাবুল মেম্বার এর ভাগিনা বাহিনীর অন্যতম সদস্য যুবলীগ নেতা তুষার ফের বেপরোয়া। বিভিন্ন তথ্য মতে জানা যায় ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর বক্তা বলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকতআলী নেতৃত্বে বাবুল মেম্বার তার এই ভাগিনা বাহিনী দিয়ে এলাকার ভুমি দস্যুতা, দখলবাজি, চাঁদাবাজি সহ নানা প্রকার অপকর্ম পরিচালনা করতেন […]
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিক ২২ নং ওয়ার্ডের শিশুবাগ এলাকায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় একটি বাড়িতে জোরপূর্বক দখল নেওয়া এবং হামলা-হয়রানির অভিযোগ উঠেছে বন্দর থানা ওসি জামাল উদ্দিনের সহযোগিতায় বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিকের বড় মেয়ে বিউটি আক্তার গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন। রোববার (৩০ আগস্ট) […]
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার (৩১ আগষ্ট) সোনারগাঁ থানার মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত দুলু বেগম(৬০)কুমিল্লা জেলার কুমিল্লা কোতোয়ালী থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী। সোনারগাঁ থানার তথ্যমতে, সোমবার (৩০ আগষ্ট) দুপুর […]
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় দুটি […]
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপহৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন ফতুল্লা মডেল থানার চৌকস অফিসার (এস আই) নন্দন চন্দ্র সরকার। রোববার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাকে এ […]
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছে আদালত। মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হিটু শেখ ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটির বোনের শ্বশুর। ২০২৫ […]
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদিখানাসহ আটটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৩১ আগস্ট) দিবাগত […]
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে কৃষকের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জাবায়ের। অভিযান সূত্রে জানা যায়, […]
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!

কারাগারে বন্দিদের জিম্মি করে আর্থিক ফায়দা হাসিল করার অভিযোগ উঠেছে কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। কারাগারের অভ্যন্তরে ক্যান্টিনে বাজার মূল্যের চেয়ে প্রতিটি পণ্য দ্বিগুণের বেশি দাম নেওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে কয়েদিদের মধ্যে। বাইরে থেকে বন্দিদের জন্য খাবার সরবরাহ বাণিজ্যের অভিযোগ তো আছেই। জেলা কারাগার কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম অনৈতিক কর্মকান্ডে অতীষ্ঠ হয়ে উঠছেন বন্দিরা। কারা ক্যান্টিনের খাবার […]
