নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
মাদক-চুরি ও ছিনতাইকারীদের হোতা সৌরভ এখন এমপি পুত্রের রাইট হ্যান্ড!
মাদক শুধু তোমাকে না পরিবার ও সমাজকেও ধবংস করে -সদর ইউএনও
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদী খেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব!
ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ১০
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার
বন্দরে মাদকসহ একাধিক মামলার আসামি শান্তি গ্রেপ্তার
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
বক্তাবলীর সাবেক ইউপি সদস্য নদী থেকে মাটি খেকো মাহমুদ মেম্বার গ্রেফতার
বন্দর থানার সামনেই বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা সজল: পুলিশ নীরব
অর্থ-স্বার্থের কাছে কি ব্যক্তিত্ব বিসর্জন ?
খেলনা বন্দুক হাতে মহড়া, ভিডিও ভাইরাল; দুই তরুণ আটক
গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য,ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?
ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান – সুলতান মাহমুদ বাবু এমপি
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!

নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!

প্রকাশিতঃ

কারাগারে বন্দিদের জিম্মি করে আর্থিক ফায়দা হাসিল করার অভিযোগ উঠেছে কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। কারাগারের অভ্যন্তরে ক্যান্টিনে বাজার মূল্যের চেয়ে প্রতিটি পণ্য দ্বিগুণের বেশি দাম নেওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে কয়েদিদের মধ্যে। বাইরে থেকে বন্দিদের জন্য খাবার সরবরাহ বাণিজ্যের অভিযোগ তো আছেই। জেলা কারাগার কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম অনৈতিক কর্মকান্ডে অতীষ্ঠ হয়ে উঠছেন বন্দিরা। কারা ক্যান্টিনের খাবার ছাড়াও বিভিন্ন ইস্যুতে ভেতরে চলছে কোটি কোটি টাকার বাণিজ্য।

কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা একাধিক ভুক্তভোগী জানান, জেলা কারাগারের ক্যান্টিনে নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণের বেশি দাম নিচ্ছে বন্দিদের কাছ থেকে। এ ছাড়া সরকারি খাবারের নীতিমালার তোয়াক্কা না করে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যা কিনা একেবারেই খাবারের জন্য অনুপযোগী। এ কারণে অতিরিক্ত মূল্যে কারা ক্যান্টিনের খাবার কিনে খেতে বাধ্য হচ্ছে বন্দিরা। শুধু তাই নয়, স্বজনদের সঙ্গে ১৫ দিন পরপর সাক্ষাৎ ও ৭ দিন পরপর ১০ মিনিট করে ফোনে কথা বলার যে সরকারি নিয়ম, তাও কার্যকর হচ্ছে না।

কয়েদিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের অভিযোগ, সাক্ষাৎ করতে চাইলে গুণতে হয় এক থেকে দেড় হাজার টাকা। না দিলে কোনো ভাবেই মেলে না সাক্ষাতের অনুমতি। এসব অনিয়মের প্রত্যক্ষ মদদ দেওয়ার অভিযোগ উঠেছে জেল সুপার আব্দুল কুদ্দুছ, জেলার শেখ মোহাম্মদ রাসেল। তাদের আশ্রয় প্রশ্রয়ে কারারক্ষী (মুক্তি শাখা) মো. রফিকুল ইসলাম, কারারক্ষী মোশারফ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী সুজন কারগার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ কয়েদীদের।

বন্দিদের অভিযোগ, কারা ক্যান্টিনে গরুর মাংসের কেজি বিক্রি হয় ১ হাজার ৬০০ টাকা।

রান্নার খরচসহ গুনতে হয় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। এছাড়া বাসনপত্র, তালা বাটি ক্রয় করতে হয় প্রচলিত বাজার মূল্যের কয়েক গুণ দাম বেশি দিয়ে। এভাবে বন্দিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন কৌশলে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ। এমনকি বন্দিরা জামিনে বেরিয়ে আসার সময় এসব ক্লিপ তাদের কাছ থেকে রেখে দেওয়া হয় এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জেলা কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া আসামি জসিম হাওলাদার, বাচ্চু, রনি, শুভসহ কয়েক জন জানান, সাক্ষাৎ বাণিজ্য, কারা হাসপাতালের সিট বাণিজ্য, খাবার বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য, পিসি বাণিজ্য, কারা অভ্যন্তরে নিষিদ্ধ মালামাল, মাদক দ্রব্য প্রবেশ বাণিজ্য এবং জামিন হলে দ্রুত মুক্তি না দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ারও গুরুতর অভিযোগ উঠেছে। বন্দিরা এসবের কোনো প্রতিবাদ করলেই তাদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। এসব কিছুর কোনোটাই অজানা নেই জেলার মো. শেখ মোহাম্মদ রাসেলের। যে কারণে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। কারাগারের এসব অনিয়ম-দুর্নীতি দীর্ঘদিন ধরে চলতে থাকায় তা নিয়মে পরিণত হয়েছে।

জানতে চাইলে জেলা কারাগারের জেলার শেখ মোহাম্মদ রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যোগদানের পর এরকম কোনো ঘটনা নেই। এ সময় তাকে একাধিক সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।

জেল সুপার মো. আব্দুল কুদ্দুছ বলেন, এরকম কোন অভিযোগ আমার জানা নেই। আমি আমার মতো করে সততার সাথে দায়িত্ব পালন করছি। নিম্ন পর্যায়ের কোন কারারক্ষী কিংবা কয়েদী যদি জেলে প্রভাব বিস্তার করে তাহলে বন্দিরা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রঃ যুগের নারায়ণগঞ্জ:

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!