আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপহৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন ফতুল্লা মডেল থানার চৌকস অফিসার (এস আই) নন্দন চন্দ্র সরকার।
রোববার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মুন্সি শ্রেষ্ঠ অফিসার হিসেবে এস আই নন্দন চন্দ্র সরকারের হাতে এ পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান পরিচালনা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপহরণকৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে এস আই নন্দন চন্দ্র সরকার বলেন, এ অর্জন ফতুল্লা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




