নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে বেপরোয়া মাদকাসক্ত কিশোরগ্যাং

রূপগঞ্জে বেপরোয়া মাদকাসক্ত কিশোরগ্যাং

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত কিশোরগ্যাংয়ের সদস্যরা ছিনতাই, চুরি, ডাকাতি, ফিটিং বাজী, টাকার বিনিময়ে চাঁদাবাজি সহ নানা অপরাধের সাথে জড়িয়ে তারা বেপরোয়া হয়ে পড়ার অভিযোগ উঠছে। কিশোরগ্যাং ইদানিং সাধারণ মানুষের কাছে হয়ে উঠছে এক আতঙ্কের নাম। রূপগঞ্জবাসী দিন দিন এদের কাছে জিম্মি হয়ে পড়ছে।

সুত্রে জানা যায় বেশিরভাগ কিশোর গ্যাং সদস্যরা সাওঘাট ঋষিপাড়া, বলাইখা, গোলাকান্দাইল, আমলাব, পোনাব, পাঁচাইখা, মাহনা, আধুরীয়া গ্রামের উঠতি বয়সের ছেলেরা। এই কিশোর গ্যাং এর সদস্যরা ইতোমধ্যেই এলাকাবাসীর কাছে আতঙ্কর বিষয় হয়ে উঠছে। এদের হাত থেকে নিরীহ মানুষ, সাধারন ব্যবসায়ী, পথচারী ও রক্ষা পায়না বলে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় এসকল মাদকাসক্ত কিশোরগ্যাংয়ের সদস্যরা অপরাধের নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছে উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকার আজিজ হাজীর ইটের খোলা, এলাচি হোটেলের দক্ষিণ পাশে ইটের স্থুপের আড়ালে, বিসমিল্লাহ আড়ৎ সংলগ্ন লতিফ সাবের খালি মাঠ, শের আলীর মেয়ের জামাইর মার্কেটের পিছন সাইট। এসকল যায়গায় মাদক সেবিদের সবচেয়ে বেশি আনাগোনা লক্ষ করা যায়।

গোলাকান্দাইল গোলচত্বরে অস্থায়ী চা ব্যবসায়ীরা জানান রাতে কিশোরগ্যাংয়ের সদস্যরা মাদক খেয়ে হাইওয়ে ও মহাসড়কে ঘোরাফেরা করে আর সুযোগ বুঝে রাস্তা থেকে পথচারীদের ধরে নিয়ে তাদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেয়। এরা মানুষ বুঝে অনেককে আটক করে তাদের আস্তানায় নিয়ে মুক্তিপন আদায় করে বলেও জানা  যায়।

 

মাহনা এলাকার মোশারফ হোসেন বলেন মাদকসেবি কিশোরগ্যাং এর সদস্যরা এতোটাই বেপোয়ারা যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা একত্রিত হয়ে প্রতিবাদিকে হেনস্তা করে। কিশোরগ্যাং এর সদস্যরা সবসময় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এসকল অপকর্ম করে আসছে। তিনি আরো বলেন মাদকসেবিরা দলবেঁধে রাতের বেলা ৮/১০ জন করে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে থাকে। তাদের মোটরসাইকেলের শব্দে এলাকার শিশুবাচ্চারা ঘুমাতে পারেনা।

 

এ ঘটনায় ভুলতা ফাঁড়ির আইসি (ইনচার্জ) মিজানুর রহমান বলেন আমি নতুন আসছি। বিষয়টি আমি কঠোরভাবে দমন করব। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!