নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
নিয়ন্ত্রণহীন ৩০০ ফিট সড়ক, দুর্ঘটনা রুখতে চাই কঠোর ব্যবস্থা

নিয়ন্ত্রণহীন ৩০০ ফিট সড়ক, দুর্ঘটনা রুখতে চাই কঠোর ব্যবস্থা

প্রকাশিতঃ

রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এখন এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে ঘটে ছোট-বড় দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। হকারদের অবৈধ দখলদারি, উল্টো পথে চলা যানবাহন, ফুটওভার ব্রিজ ব্যবহার না করা, বেপরোয়া গতির মোটরসাইকেল ও প্রাইভেটকার—সব মিলিয়ে এই সড়ক যেন অনিয়মের এক মর্মান্তিক উদাহরণ। অথচ এই গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হয় না, যা নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, গত দুই মাসে এই সড়কে প্রাণ হারিয়েছেন ১০ জনেরও বেশি। প্রশাসন বলছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালানোই এসব মৃত্যুর মূল কারণ। কিন্তু স্থানীয়দের অভিযোগ ভিন্ন। তাদের মতে, সড়কের আশপাশে রাত গভীর পর্যন্ত বাজার খোলা থাকায় রাজধানী ও আশপাশের এলাকার কিশোররা মাতাল অবস্থায় প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালায়।

চেকপোস্টের অভাব ও প্রশাসনের নজরদারির শিথিলতার সুযোগেই তারা এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

অবৈধ দখলদারি ও অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধ করা এখন সময়ের দাবি। রাস্তার পাশে অবৈধ হকার, পান-সিগারেটের দোকান, মাছ ও ফল বিক্রেতারা পথচারীদের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অনিয়ম বন্ধ করা সম্ভব।

উল্টো পথে চলা যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। রাতের বেলায় মাতাল কিশোরদের গাড়ির প্রতিযোগিতা ঠেকাতে পুলিশের কঠোর নজরদারি ও জরিমানা ব্যবস্থা কার্যকর করা জরুরি।

এছাড়া, গভীর রাত পর্যন্ত খোলা বাজার যানজট ও অপরাধের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ করার কঠোর নিয়ম কার্যকর করতে হবে।

এ সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ থাকলেও কিছু মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা পার হচ্ছেন, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

৩০০ ফিট সড়কের এই নৈরাজ্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে প্রাণহানি কমবে, পথচারীরা নিরাপদ হবে। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, যাতে এই গুরুত্বপূর্ণ সড়ক আবারও শৃঙ্খলার আওতায় আসে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!