নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
গাজীর দোসর বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি ডেভিল ওমর ফারুক প্রকাশ্যে!

গাজীর দোসর বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি ডেভিল ওমর ফারুক প্রকাশ্যে!

প্রকাশিতঃ

কায়েতপাড়ায় শিবির নেতার ভাই
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার ও ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, শীর্ষ সন্ত্রাসী, চাদাঁবাজ, ভূমিদস্যু,বৈষম্য বিরোধী ছাত্র জনতার হত্যা,সাংবাদিক গাফফার হোসেন লিটনকে হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি ওমর ফারুক ভূইয়া দিব্যি ঘুরে বেড়ালেও আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে নীরব দর্শকের ভূমিকায়।
এতে করে ওমর ফারুক মেম্বার বাহিনীর হাতে নির্যাতিত পরিবার সহ ভূক্তভোগীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সেই সাথে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ঝটিকা মিছিল সহ নাশকতা মুলক কাজ করে সুনাম ক্ষুন্ন করতে পারে। এমনটি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা সহ সচেতন এলাকাবাসী।
ওমর ফারুক মেম্বার সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর শেল্টারে থেকে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছিল।বনে যায় দূর্ধর্ষ সন্ত্রাসী। শুরু করে চাদাঁবাজি,সন্ত্রাসী কার্যকলাপ, ভূমিদস্যুতা, গড়ে তোলে মাদক বিক্রির বিশাল সিন্ডিকেট।
ফারুক মেম্বারের ভাই হানিফ ভূইয়া শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকায় বিএনপির একটি সুবিধাবাদী অংশ নীরব ভূমিকা পালন করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ওমর ফারুক মেম্বার এর বিরুদ্ধে গত আওয়ামী লীগের ১৭ বছরের অপশাসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে গুলিবর্ষন করে ছাত্র জনতা হত্যার একাধিক মামলা এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ ২৪. কমের বিশেষ প্রতিনিধি সাংবাদিক গাফফার হোসেন লিটনকে হত্যা প্রচেষ্টায় একটি মামলা নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে।
এই মামলার তদন্ত করছে নারায়ণগঞ্জ পিবিআই। এলাকাবাসী সূত্রে জানা যায়, কায়েতপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইছাখালী এলাকার আব্দুর রশিদ ভূইয়ার পুত্র দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আওয়ামী লীগের ডেভিল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইউপি মেম্বার ওমর ফারুকের ভাই মোঃ হানিফ ভুইয়া জামাতে ইসলামীর অঙ্গসংগঠন শিবিরের রাজনীতির সাথে জড়িত।
এ সুযোগ কাজে লাগিয়ে ওমর ফারুক মেম্বার জাগো নারায়ণগঞ্জ২৪.কমের এর স্পেশাল করেসপন্ডেন্ট গাফফার হোসেন লিটন হত্যা প্রচেষ্টা মামলার আসামি সহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ও ঢাকা মেট্রোপলিটন আওতাধীন বাড্ডা থানায় মামলা নম্বর ২১ তারিখ ২৫/১১/ ২০২৪ এর এজাহারভূক্ত আসামী।
তা সত্ত্বেও দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারদের হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তার করে মানুষকে আতংকের মধ্যে রেখেছে বলে অভিযোগ রয়েছে।
রুপগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে বাড্ডা থানায় দায়েরকৃত হত্যা মামলার আসামি হওয়া সত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
হত্যা প্রচেষ্টার একাধিক মামলার আসামি ওমর ফারুক মেম্বার তার ভাই শিবিরের নেতা হানিফ ভূইয়ার নাম ব্যবহার করে প্রশাসনকে ম্যানেজ করে এলাকায় এখনো চাঁদাবাজি সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
ওমর ফারুক মেম্বার এর বাহিনীর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়না। অপরদিকে ওমর ফারুক মেম্বারের ভাই মোহাম্মদ হানিফ ভুইয়া জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত হওয়ায় এ সুযোগ কে কাজে লাগিয়ে প্রশাসনকে ম্যানেজ করে মামলাগুলো থেকে নিজেকে রক্ষার অপচেষ্টা করছে। সাংবাদিক গাফফার হোসেন লিটন হত্যা প্রচেষ্টা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে পিবিআইকে ম্যানেজ করার জন্য মোটা অংকের টাকা নিয়ে মাঠে নেমেছে বলে জানা গেছে।
কায়েতপাড়ার দূর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ,খুনী,ভূমিদস্যু, বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামি ওমর ফারুক ভূইয়া ওরফে ফারুক মেম্বারকে দ্রুত গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশের হাতে সোর্পদ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ানের ০১৮৪৩৮৮৫৯@@ নাম্বারের মুঠোফোনে একাধিক বার কল করা হলে বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!