নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জমি দখলের পাঁয়তারা

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জমি দখলের পাঁয়তারা

প্রকাশিতঃ

দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার ক্রয়কৃত ৬১ দশমিক ৫০ শতাংশ জমি দখলের জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে হরিকান্ত মোহন গং।

 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

অভিযুক্ত হরিকান্ত ও সূর্যকান্ত মোহন রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকার শশী মোহনের ছেলে।

 

সংবাদ সম্মেলনে সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি। এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন করায় একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহল আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে। রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় আমার মালিকানাধীন জমি নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। ”

 

তিনি অভিযোগ করে বলেন, “রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকার গুতিয়াবো মৌজার আরএস ২২৪০ নম্বর দাগের ৬১ দশমিক ৫০ শতাংশ জমিটি আশানন্দ এর কাছ থেকে রোহিনী কুমার ১৯৫৪ সালে ক্রয় করেন। পরে ২০২৫ সালে রোহিনী কুমারের নাতি শঙ্কর গং দের কাছ থেকে আমি জমিটি ক্রয় করেছি।

 

অথচ একই জমি আশানন্দ এর কাছ থেকে ১৯৬২ সালে ক্রয় করেন যুগল কিশোর। পরে যুগল কিশোরের কাছ থেকে ১৯৬৯ সালে ক্রয় করেন হরিভক্ত। হরিভক্ত এর ওয়ারিস সূত্রে তার নাতি হরিকান্ত ও সূর্যকান্ত জমির মালিকানা দাবি করে আমার বিরুদ্ধে গত ১২ মে নারায়ণগঞ্জ আদালতে প্রতারণার মিথ্যা মামলা দিয়েছে। অথচ এই জমির পূর্ব মালিক আশানন্দ প্রথমে রোহিনী কুমার এর কাছে বিক্রি করেন। সে হিসেবে আমি জমির বৈধ মালিক। এ কারণে আমি আইনের দ্বারস্থ হয়েছি। তবুও তারা নানা ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

 

এ সময় আরও উপস্থিত ছিল এলাকার গণ্যমান্য ব্যক্তি নূর মোহাম্মদ, হবিল্লাহ মিয়া, আব্দুস সালাম মিয়া, আব্দুল ওহাব সহ প্রমুখ।

 

এ বিষয়ে হরিকান্ত মোহনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!