নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

প্রকাশিতঃ

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে যানজট সৃষ্টি হয়ে ধীরে ধীরে কাচপুর থেকে কর্নগোপ পর্যন্ত প্রায় দশ কিলোমিটার দীর্ঘ সড়কে ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ও ট্রাকচালকদের সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমানোর কারণে গতকাল রাত থেকে মেঘনা -সাইনবোর্ড পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো কাচপুর ব্রিজের পূর্ব পাশে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকার প্রবেশ মুখে যানজটে আটকা পড়ে। এতে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে এই যানজট দীর্ঘ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর থেকে কর্নগোপ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

আসলাম ভূঁইয়া ভাই নামে এক যাত্রী বলেন, শিমরাইল মোড় যাওয়ার জন্য ৪০ মিনিট আগে বরপা থেকে বাসে উঠেছি। কিন্তু যানজটে পড়ে এখনো তারাবো বিশ্বরোড পার হতে পারিনি।

ট্রাক চালক মাসুদ রানা বলেন, সোমবার বিকেলে চট্টগ্রাম শহর থেকে মাল বোঝাই করে রওয়ানা দিয়েছি। এতক্ষণে মুড়াপাড়ায় গন্তব্যে পৌঁছানোর কথা, কিন্তু এখনো কাচপুর যানজটে আটকা রয়েছি।

সিলেট থেকে আসা মিতালী পরিবহনের চালক হাশেম খান বলেন, সকালে ঢাকায় পৌঁছানোর কথা এখন বেলা ১০টা বাজে। দুই ঘণ্টায় ভুলতা থেকে তারাবো বিশ্বরোড এসেছি। কখন ঢাকায় পৌঁছাবো বুঝতেছি না।

এ বিষয়ে কাচপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনার কারণে রাত থেকে মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো কাচপুর ব্রিজের পূর্ব পাশে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকার প্রবেশ মুখে যানজটে আটকা পড়ে। এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট পরিস্থিতিও অনেকটা উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে খানাখন্দের কারণে গাড়ি ধীরগতিতে চলতে হচ্ছে। আবার আগে যাওয়ার জন্য কিছু গাড়ি একেক সাইডে একাধিক লাইন করে ফেলছে। এতেও যানজট দীর্ঘ হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

 

জাগো নিউজ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!