নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রূপগঞ্জে মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক হোসাইনকে শাস্তি এবং মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ করেছে এলাকাবাসী মাদ্রাসার শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রূপগঞ্জের আধুরিয়া এলাকায় ঢাকাসিলেট মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে। সময় বিক্ষুব্ধরা গাছের গুড়ি বাঁশ ফেলে সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার বিভিন্ন যানবাহন চালক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীরা জানান, শনিবার সকালে মাদ্রাসার শিক্ষক মো. হোসাইন ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে একটি কক্ষে নিয়ে বলাৎকার করেন। পরে ভুক্তভোগী শিশু তার পরিবারকে বিষয়টি জানালে সন্ধ্যার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় প্রবেশ করে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

তারা অভিযোগ করেন, মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও পরে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে উত্তেজিত জনতা শিক্ষক হোসাইনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তবে সুপারেন্টেনডেন্ট সাইফুল ইসলাম পালিয়ে যান।

এলাকাবাসীর দাবি, গত দুই মাসে একই শিক্ষকের হাতে আরও দুই শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে। কিন্তু প্রতিবারই মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টি চেপে গেছে।

খবর পেয়ে দুপুর ২টার দিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলম এবং রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে তারা বিক্ষুব্ধদের শান্ত করলে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেসুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক মো. হোসাইনকে আটক করে রূপগঞ্জ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!