নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
Next
Prev
প্রচ্ছদ
বিডিআর হত্যাকাণ্ড: আইজিপি প্রত্যাহার ইস্যুতে নীরব স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড: আইজিপি প্রত্যাহার ইস্যুতে নীরব স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক ভলান্টিয়ার–২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবীদের প্রশংসায় দীর্ঘ বক্তব্য দিলেও, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) প্রত্যাহার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে নীরব থাকেন।

শুক্রবার সকালে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা আইজিপিকে সরিয়ে দেওয়ার দাবিতে পাঠানো লিগ্যাল নোটিশ নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম উঠে এসেছে এবং তাকে সরানোর দাবিতে আইনজীবীদের নোটিশ পাঠানো—উভয় বিষয় নিয়েই আলোচনা–সমালোচনা চলছে। কমিশনের প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে গুরুতর মন্তব্য এসেছে। ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় বাহারুল আলম ছিলেন এসবি প্রধান। গতবছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক আইজিপি করা হয়।

অস্ত্র উদ্ধারে ‘সরকারের ব্যর্থতা আছে কি না’ জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, এখানে সরকারের কোনো ব্যর্থতা নেই। উদ্ধার হচ্ছে, উদ্ধার হতে থাকবে। কিন্তু আইজিপিকে সরানোর প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, অনুষ্ঠানে মূল বক্তব্যে তিনি বলেন, ভলান্টিয়াররা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে। দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবেলায় বড় শক্তি। ভূমিকম্প ও অগ্নিদুর্যোগে স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন—এটা দেশের জন্য আশাব্যঞ্জক।

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, প্রত্যেক আইনই জনগণের জন্য। জনগণের সুবিধা নিশ্চিত করতেই এই আইন করা হয়েছে।

অনুষ্ঠানে ২২ জন প্রশিক্ষিত ভলান্টিয়ারকে সম্মাননা দেওয়া হয়। অতিথিকে ‘গেস্ট অব অনার’ সম্মানও প্রদান করেন স্বেচ্ছাসেবীরা। অনুষ্ঠান শেষে জাহাঙ্গীর আলম বলেন, দেশের মানুষের জন্য যে সেবা আপনারা দিচ্ছেন, তা জাতি চিরদিন মনে রাখবে। এই সেবার প্রতিদান পরকালেও পাবেন।

এদিকে বৃহস্পতিবার বিকালে আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও তার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন। এদিন তারা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হয়ে স্মারকলিপি প্রদান করে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!