নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্র! রিটানিং অফিসারকে স্মারকলিপি প্রদান

রুপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্র! রিটানিং অফিসারকে স্মারকলিপি প্রদান

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার
রুপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের সমর্থনকারীদের নানান ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাতে তিনি উল্লেখ করেন,বিষয়: মনোনয়ন সংক্রান্ত ষড়যন্ত্রমূলক কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রার্থনা।
মোহাম্মদ দুলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর মনোনয়নপত্র জমা দিয়েছি। বিধি অনুযায়ী আমি এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত তালিকা সৎ ও নিষ্ঠার সাথে সংগ্রহ করেছি।
তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, যাচাই-বাছাইয়ের জন্য প্রস্তুতকৃত দশজন ভোটারের তালিকা কীভাবে আমার প্রতিপক্ষের হাতে পৌঁছেছে, তা আমার জানা নেই।
এই তালিকা ফাঁস হওয়ায় প্রতিপক্ষের একটি লালিত বাহিনী উক্ত ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে বিভিন্ন প্রলোভন, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আমার পক্ষে সমর্থন প্রদান থেকে বিরত রাখার প্রচেষ্টা চালাচ্ছে, যাতে আমাকে মনোনয়ন অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।
যাদেরকে যাচাই বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে তারাও সমর্থনকারীদের স্বাক্ষর নেয়নি বলে আমরা জানতে পারি।
উল্লেখ্য, এই কার্যকলাপের প্রমাণসমূহ (ভিডিও/অডিও/রেকর্ডিং) আমার কাছে সংরক্ষিত আছে এবং আপনাদের সদয় অবগতির জন্য গুগল ড্রাইভের লিংক সংযুক্ত করা হয়েছে।
আমি নিষ্ঠার সাথে নির্বাচনী এলাকায় সমর্থন সংগ্রহের উদ্দেশ্যে ঘোষণা প্রদান করি এবং প্রায় ১০,০০০ (দশ হাজার) ভোটার আইডি কার্ড আমার কাছে জমা পড়ে। যেখানে বিধি অনুযায়ী ৪,০৮৮ জনের সমর্থন জমা দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে আমি ৪,৩৬৫টি সমর্থন তালিকা জমা দিয়েছি এবং বর্তমানে আমার কাছে অতিরিক্ত প্রায় ৫,০০০ ভোটার আইডি কার্ড সংরক্ষিত রয়েছে।
আমার কর্মী সমর্থক ও সমর্থনকারী ভোটারদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি অত্যন্ত অসহায় বোধ করছি।
উপরোক্ত ষড়যন্ত্রমূলক কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আমার মনোনয়নকে স্বচ্ছ ও নিরাপদ রাখার নিমিত্তে আপনাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
বিষয়টি আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  অনুরোধ করা হয়েছে ।
অনুলিপির কপি নিন্মলিখিত দপ্তরে প্রেরন করা হয়েছে, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সচিবালয়, ঢাকা, সিনিয়র সহকারী সচিব, নির্বাচন কমিশন,সচিবালয়, ঢাকা,পুলিশ সুপার, নারায়ণগঞ্জ, জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, রূপগঞ্জ সভাপতি/সাধারণ সম্পাদক প্রেসক্লাব, রূপগঞ্জ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!