ষ্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরেও বিজয়ী ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ফুল দিয়ে বরণ করে নিয়ে এক অপরূপ দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৬ই ফেব্রুয়ারী সোমবার জামায়াত প্রার্থী নিজে দিপু ভূইয়ার বাসায় গিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখ করান।
এসময় নারায়ণগঞ্জ-১ আসনের বিজয়ী এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুও জামায়াত ইসলামের হেরে যাওয়া প্রার্থী আনোয়ার হোসেনকেও ফুল দিয়ে বরণ করে একে অপরের গলায় জড়িয়ে নেন এবং কৌশল বিনিময় করেন। এসময় এক সাথে পুরো রূপগঞ্জ উপজেলাকে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বানে ধানের শীষের প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে ৬৫ হাজার ১৩২ ভোট বেশি লেয়ে বিজয়ী হোন। এ আসনে দিপু ভূইয়া পান ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন পান ৯১ হাজার ৬৯০ ভোট।




