নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে চাঁদার দাবিতে শিল্প প্রতিষ্ঠানে বিএনপি ক্যাডারদের সশস্ত্র হামলা

রূপগঞ্জে চাঁদার দাবিতে শিল্প প্রতিষ্ঠানে বিএনপি ক্যাডারদের সশস্ত্র হামলা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের পরিচয় ব্যবহার করে একটি কারখানায় লুটপাট ও কর্মীদের কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে। ​মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় ব্লো ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার মালিক মোনোয়ার হোসেন অপু বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

হামলাকারীরা কারখানার ম্যানেজার ও ফোরম্যানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ ২০ লক্ষাধিক টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন, দাউদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেলায়েত আকন্দ, একই এলাকার বাসিন্দা মো. কাজল ও নিশাত আকন্দ। স্থানীয় সূত্রে জানা গেছে কাজল আকন্দ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের আপন ছোট ভাই ও নিশাত তার আপন ভাতিজা।

মামলায় বলা হয়েছে, নিশাত আকন্দ কারখানা মালিকের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। হামলায় ১৫–২০ জনের একটি সশস্ত্র দল অংশ নেয়৷ তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কারখানার ম্যানেজার অলিউল্লাহ (২৪) বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। আত্মরক্ষার চেষ্টায় অলিউল্লাহর বাম হাত ভেঙে যায় এবং পায়ের উরুতে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রোডাকশন ফোরম্যান জুলহাসকেও (৫০) পিটিয়ে মারাত্মক আহত করা হয়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
​
ভুক্তভোগী কারখানা মালিক বলেন, ‘প্রায় তিনমাস আগে নিশাদ আকন্দ নিজেকে হুমায়ুন সাহেবের ভাতিজা পরিচয়ে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে সে হামলা ও কারখানা বন্ধের হুমকি দেয়। বিষয়টি আমরা প্রাতিষ্ঠানিক ভাবে হুমায়ুন সাহেবকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। আমরা তখন থানায় মামলা করার প্রস্তুতি নিই৷ তখন কাজল নামের ব্যক্তি নিজেকে হুমায়ুন সাহেবের ভাই পরিচয় দিয়ে বলেন চাঁদা ন দিলে এলাকায় ব্যবসা করা যাবে না। আর থানায় গেলে আগুন দিয়ে পুরো কারখানা পুড়িয়ে দেয়া হবে। তারপর আরো তিন দফায় আমরা হুমায়ুন সাহেবকে বিষয়টি জানিয়েছি৷ কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি। এরই মধ্যে মঙ্গলবার বিএনপি শপথ নিয়ে সরকার গঠনের পর পর কারখানায় হামলা হয়।

তার অভিযোগ হামলাকরীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে। এরপর তারা ট্রাক নিয়ে এসে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার সম্পদ লুট করে সটকে পড়ে হামলাকারীরা। যাওয়ার সময় তারা শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সবজেল জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবিষয়ে জানতে চাইলে মাহফুজুর রহমান হুমায়ুন মুঠোফোনে বলেন, ‘ কারখানাটি এলাকার পরিবেশ নষ্ট করছিল। ওরা (অভিযুক্তরা) কারখানা কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাতে গেলে কথা কাটাকাটি হয়েছে। হামলা ও লুটপাটের অভিযোগ মিথ্যা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!