নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার

রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে অপহৃত এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী শান্ত মোল্লা ((২০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রুপগঞ্জের শিশু মাইশা অপহরণের খবরটি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। পথে শিশুটির কান্নাকাটি ও যুবকের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথাবার্তা বলায় লোকজনের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ এপ্রিল)।

এদিকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজনসহ ইতোমধ্য রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার সকালে ফুলছড়ি থানায় আসেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সাথে পরিবারের লোকজন আছেন।

উল্লেখ, অপহরণকারী শান্ত মোল্লা রূপগঞ্জের কলোনী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। অপহরণের শিকার শিশু মাইসা রূপগঞ্জ এলাকার মাংস বিক্রেতা শ্যামল মিয়ার কন্যা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!