নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরির অভিযোগে মধ্যবয়সী এক ব্যক্তিকে পিটিয়ে জখমের ৬ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২০ জুলাই) রাতে ফতুল্লার কুতুবআইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কুতুবআইল এলাকার মনির হোসেনের ছেলে নুর আলম (৩৬), বশির মিয়ার ছেলে খোকন (৩০) ও মো. ফারুকের ছেলে সুজন ওরফে শান্ত (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নয়ন হাওলাদার (৪৫) পেশায় একজন রঙ মিস্ত্রি। মাস দেড়েক আগে তিনি কুতুবআইলের নুরুল ইসলামের বাড়িতে রঙের কাজ করতে যান। গত ১৪ জুলাই একই বাসায় কাজ করতে গেলে তাকে ৫০ হাজার টাকা চুরির অপবাদে তাকে মারধর করা হয়। পরদিন সকালে মুমূর্ষু অবস্থায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল দিয়ে পুলিশের সহযোগিতায় নয়নকে উদ্ধার করে শুরুতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী আমেনা আক্তার শিমু। গত সোমবার রাতে নয়ন হাওলাদার মারা যান।

ঘটনার পরপরই হত্যাচেষ্টার অভিযোগে ফতুল্লা থানায় একটি মামলা করেন নিহতের স্ত্রী শিমু। মামলায় তিনি লেখেন, চুরির অভিযোগে তার স্বামীকে পেটানোর পর রাত আটটার দিকে তাকে মুঠোফোনে কল করে জানানো হয়, ৫০ হাজার টাকা ফেরত দিলে নয়নকে ছেড়ে দেওয়া হবে। পরদিন সকালে নুরুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে তার সামনেও নয়নকে পেটানো হয় বলে বাদী মামলায় উল্লেখ করেন।

এই সময় বৈদ্যুতিক শক দেওয়ারও অভিযোগ করেন আমেনা আক্তার শিমু। মামলায় এই নারী উল্লেখ করেছেন, এক পর্যায়ে ছোটবোনের মাধ্যমে ৩০ হাজার টাকা সংগ্রহ করে নুরুল ইসলামকে দিলে তার স্বামীকে ছেড়ে দেওয়া হয়।

মামলায় তিনি নুরুল ইসলাম (৪২) ছাড়াও তার স্ত্রী আয়শা সিদ্দিকা (৩০), মো. সিরাজুস সালেকীন (২৮), জীবন (২৮) সহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করেন। মামলার পরপরই পুলিশ নুরুলকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, “মামলাটি হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হলেও ভুক্তভোগীর মৃত্যু হওয়াতে এটি এখন হত্যা মামলা হিসেবে তদন্ত করা হবে।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!