নারায়ণগঞ্জ শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন উন্নয়নে কনসালটেশন সভা
ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার
বক্তাবলীতে চেকের মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার
আমার আবিস্কৃত জ্বালানী তেল ব্যবহার করলে আমদানী কমবে- বিজ্ঞানী শরিফুল ইসলাম
মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের আলোচনা সভা
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’,
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫
চাষাড়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত রানা বাহিনীর ব্যপক চাঁদাবাজি
বাসি খাবার, নোংরা রান্নাঘর,বন্দরে “ক্যাফে শাহ পরান হোটেলকে অর্থদণ্ড
বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু 
আওয়ামী লীগের দোসর দীপক কুমার মনা ও শিবু দাস প্রকাশ্যে!
জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট
শুভ হত্যার পরিকল্পনা করা হয় হোসিয়ারী সমিতির অফিসে
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন
গুরু-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?
কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ,
দাদা বাবু সারওয়ার জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?
Next
Prev
প্রচ্ছদ
পূর্বাচলে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৬

পূর্বাচলে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৬

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের অরণ্য আবাস রিসোর্টে ডাকাতি করে পালানোর সময় গতকাল ৪ আগষ্ট মঙ্গলবার ভোরে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। এসময় ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা-মেট্রা-চ- ১৪-৬৯৪০) জব্দ করা হয়। উদ্ধার করা হয় ডাকাতদের লুন্ঠিত ছয়টি মোবাইল ফোন সেট ও ডাকাতদের ব্যবহৃত দুইটি ছুরি।

পুলিশ জানায়, গতকাল ৪ আগষ্ট মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের অরণ্য আবাস রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা রিসোর্টে পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল সেট ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ অরণ্য আবাস রিসোর্ট ঘিরে ফেলে। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদলের সদস্য শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদকে (৩৫) গ্রেফতার করে।
পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্য রুবেল হাসান (২৮), রাব্বি হোসেনকে (৩০) গ্রেফতার করে। এরপরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলীকে (৩৭) গ্রেফতার করা হয়। এঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অরণ্য আবাস রিসোর্টে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!