প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মশাল মিছিল করেছে তারাব পৌর যুবদল। ৫ আগষ্ট (বুধবার) রাতে তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ডে তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি রূপসী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপসী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী বক্তব্যে তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির বলেন– ২০২৪ সালের এই দিনে স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল, খুনি হাসিনার পতনের জন্য এদেশের সর্বস্তরের জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। আজকে দেশ যখন শান্তিপূর্নভাবে চলতেছিলো তখন কিছু কুচক্রী মহল দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরীর ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই– খুনি হাসিনার প্রেতাত্মারা যদি কোন ধরনের উস্কানি ও ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তারাব পৌর যুবদল তা কঠিনভাবে প্রতিহত করতে প্রস্তুত আছে।
তিনি আরো বলেন– ইদানীং কিছু কুলাঙ্গার বিএনপি চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কটুক্তি করতেছে সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তারেক রহমানকে নিয়ে একটি কটুক্তি করা হয় তাহলে তারাব পৌর যুবদল দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে। আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে আফজাল কবির বলেন– আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশের মধ্যে বিশৃঙ্খলার পায়তারা করছে, তারা এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে, যদি আওয়ামী লীগের প্রেতাত্মারা কোন ধরনের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদেরকে কঠিনভাবে প্রতিহত করা হবে।
এ সময় তারাব পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




